28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

কুষ্টিয়ায় টয়লেটের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে ০২ জনের মৃত্যু

কুষ্টিয়া সদর উপজেলায় টয়লেটের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে আব্দুল হান্নান (৩২) ও শাকিল আলী (২১) নামের দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হরিনারায়ণপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন। মৃত শাকিল আলী হরিনারায়ণপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রামের পবন আলীর ছেলে। তিনি হেলপার হিসেবে কাজ করতেন। মৃত আব্দুল হান্নান একই এলাকার আমির মন্ডলের ছেলে। তিনি রাজমিস্ত্রি হিসাবে কাজ করতেন। হান্নান ও শাকিল প্রতিবেশী। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, বৃহস্পতিবার সকালে হরিনারায়ণপুর বাজারের পাশে মো. বক্করের বাড়িতে নতুন সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন রাজমিস্ত্রি হান্নান। কিছুক্ষণ পর তার সাড়াশব্দ না পেয়ে হেলপার শাকিলও ট্যাংকের ভেতরে নামেন।
এ সময় ট্যাংকের ভেতর দুজন অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হলমোড় এলাকায় সেবা ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখান থেকে মরদেহ স্বজনরা নিজ নিজ বাড়িতে নিয়ে যায়। ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন বলেন, হান্নান ও শাকিল বক্কর কসাইয়ের বাড়িতে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে মারা গেছেন। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...