28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

কালীগঞ্জে ১২৩ ফুট উঁচুতে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করলো একটি মুক্তিযোদ্ধা পরিবার

মহান স্বাধীনতার স্থাপতি, মুক্তিযোদ্ধার মহানায়ক জাতীর জনক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শমসের নগরে ১২৩ ফুট উচ্চতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন করলেন এক মুক্তিযোদ্ধা পরিবার। শমসেরনগরের ডা. রাশেদ শমসেরের পরিবারের অর্থায়নে ১২৩ ফুট উচ্চতার টাওয়ার নির্মাণ করা হয়েছে।

মুক্তিযোদ্ধা শমসের পরিবারের সদস্যরা জানান, বঙ্গবন্ধু জাদুঘরের জন্য ২০টি আব¶ ভাস্কর্য এবং ‘দ্য স্ট্যাটু অব স্পিচ অ্যান্ড ফ্রিডম’-এর মূল নকশা অনুযায়ী সব কার্যক্রম কিছুদিনের মধ্যেই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। তারা জানান, মূলত এই টাওয়ারে এটাই বোঝানো হয়েছে যে, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ১০০ ফুট এবং ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল মুক্তিযুদ্ধ পর্যন্ত ২৩ বছরকে ২৩ ফুট ধরা হয়েছে। মোট ১২৩ ফুট উপরে ভাস্কর্যটি স্থাপন করে মূল বিষয়বস্তু হিসাবে বোঝানো হয়েছে। ৮তলা বিশিষ্ট ১২৩ ফুট উচ্চতায় এই টাওয়ার নির্মান করে তার উপরে জাতীর পিতার ভাস্কর্য বসানো হয়েছে।

কালীগঞ্জ উপজেলার শমসেরনগরের সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ডিগ্রি কলেজে স্থাপন হওয়া এ ভাস্কর্যের নাম দেওয়া হয়েছে ‘দ্য স্ট্যাচু অব স্পিচ অ্যান্ড ফ্রিডম। এটির ডিজাইন করেছেন বুয়েটের ইঞ্জিনিয়ার কীর্তিবাস রায় ও আজাদ রানা। ভাস্কর্য ও জাদুঘর বাস্তবায়নে নিয়োজিত আছেন সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম, কলেজের সভাপতি ডা. রাশেদ শমসেরসহ আয়োজকরা।

শমসের নগর সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ড. রাশেদ শমসের বলেন, এই টাওয়ারে ১২৩ ফুট উপরে বঙ্গবন্ধুর ভাস্কর্য বসানো হয়েছে। এত বেশি উচ্চতায় কোনো রাষ্ট্রনায়কের ভাস্কর্য স্থাপন বিশ্বে এটিই প্রথম বলে দাবি করছেন তিনি, তার পরিবার ও এলাকাবাসী।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...