28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

কালীগঞ্জে ব্যক্তি উদ্যোগে রাস্তা নির্মাণ

ঝিনাইদহ কালীগঞ্জে মাহাবুবুর রহমান মিলন ব্যক্তিগত উদ্যোগে রাস্তা করে দিলেন। উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মহিষাডারা গ্রামের মাঝপাড়ায় সাড়ে ৪ মিটার রাস্তা নির্মাণ করে দিয়েছেন এলাকার মানুষের কষ্ঠ দেখে। রাস্তা চলাচলের উপযোগী না থাকায় এতদিন কৃষকরা মাঠের বিভিন্ন ফসল দুরদুরান্ত ঘুরে কষ্টে ফসল ঘরে তুলতে হতো কৃষকদের। কয়েক হাজার একর জমির ফসল এ রাস্তায় সহজেই বাড়ি পৌঁছুবে। রাস্তাটি নির্মিত হওয়ার মধ্য দিয়ে কৃষকদের দীর্ঘকালের দুর্ভোগ ঘুচলো। কৃষকের স্বার্থে মাহাবুবুর রহমান মিলন ব্যক্তিগত অর্থায়নে রাস্তা নির্মাণ কাজের প্রশংসা করেছেন এলাকার সাধারন মানুষ।

উপজেলার ৪ নং নিয়ামতপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড  মহিষাডেরা গ্রামের মাঝপাড়ার  মানুষ গুলোকে বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হতো। মহিষাডেরা গ্রামের এই সড়কটি স্থানীয় জনসাধারণের গলার কাটায় পরিণত হয়েছিল। জনগণের দুর্ভোগের কথা শুনে স্থানীয় বিএনপি নেতা মাহাবুবুর রহমান মিলন নিজ উদ্যোগে এবং অর্থায়নে স্খানীয়দের সহযোগিতায় সাড়ে ৪ শত মিটার রাস্তা ম্যাকাডমকরণ করে চলাচলের উপযুক্ত করে দিলেন।

মহিষাডেরা গ্রামের মাঝপাড়ার ফায়জুর রহমান ফিরোজ খানের বাড়ি থেকে আফজালের বাড়ির অভিমুখে সাড়ে ৪ শত মিটার কাঁচা রাস্তা ম্যাকাডাম করে দিলেন। এলাকার এই রাস্তাটি দিয়ে বসবাসকারী প্রায় ৬ শ মানুষের চলাচল করে থাকে। দীর্ঘদিনের দুর্ভোগের কথা চিন্তা করে মিলন অবশেষে দুভোগের হাত থেকে রক্ষা করলো।

উপজেলার নিয়ামতপুর গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলে ঠিকাদার মাহবুবুর রহমান মিলন। অত্র ইউনিয়নে রয়েছে ২৪ টি গ্রাম তন্মধ্যে মহিষাডেরা একটি অন্যতম জনবসতিপূর্ণ গ্রাম। এ গ্রামের ৩ হাজারের  অধিক ভোটার রয়েছে এবং ৫ হাজার লোকের বসবাস এখানে।  গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা জানতে পারে ইউনিয়নের ছেলে মাহবুবুর রহমান মিলন। সাধারন মানুষের কথা চিন্তা করে তিনি রাস্তাটি চলাচলের উদ্যোগ গ্রহন করেন। তিনি শুধু একজন পেশাদার ঠিকাদারই নয় স্থানীয় রাজনীতির সাথেও জড়িত রয়েছেন। যুবদলের কালীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব। মহিষাডেরা গ্রামের মাঝপাড়ার ফায়জুর রহমান ফিরোজ খানের বাড়ি থেকে আফজালের বাড়ির অভিমুখে সাড়ে ৪ শত মিটার কাচারাস্তা ম্যাকাডাম করণের কাজ সম্পন্নের পথে। সংযোগ স্থাপনকারী এই রাস্তাটি ম্যাকাডাম করার ফলে আশপাশে বসবাসকারী ৬, শত মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হলো। এ ছাড়া ইউনিয়নের একাধিক গ্রামের মানুষ এ রাস্তা নিয়ে নিয়মিত চলাচল করে থাকে।

মহিষাডেরা গ্রামের ভ্যানচালক মোক্তার হোসেন জানান, এ রাস্তাটি ইউনিয়নের কোন জনপ্রতিনিধি মেরামতের উদ্যোগ গ্রহন করেনি। কিন্তু নির্বাচন আসলেই জনপ্রতিনিধিরা নাকি প্রতিশ্রুতি দিয়ে দিয়ে থাকেন যে, নির্বাচিত হতে পারলে তিনি এ রাস্তা করে দিবেন। কিন্তু যুগের পর যুগ অতিবাহিত হলেও কেউ এদের কথা শোনেনি।

মাহবুবুর রহমান মিলন বলেন, রাজনীতি করার সুবাদে ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের মানুষের সাথে আমার একটি আত্মিক সম্পর্ক রয়েছে। সামাজিক ও সামষ্টিক ব্যাপার গুলোর খোঁজ-খবর রাখি এ কারণে মহিষাডেরা গ্রামের মানুষের জনদুর্ভোগের কথা চিন্তা করে ইউনিয়ন বাসির সহযোগিতায় কাঁচারাস্তাটি চলাচলের পথ করে দিলাম।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...