28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

কালীগঞ্জে উদ্বোধনের অপেক্ষায় দৃষ্টিনন্দন সেতু

জনদূর্ভোগ, ব্যবসায়িক ক্ষতি সব কিছুকেই মেনে নিয়ে উদ্বোধনের অপেক্ষায় কালীগঞ্জের বড় বাজারের প্রান কেন্দ্রে চিত্রা নদীর উপর নির্মিত দৃষ্টিনন্দন সেতুটি। প্রতিদিনই ব্রীজ দেখতে ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা। অনেকে আবার ঘুরে ফিরে দেখছেন সেতুটি, তুলছে সেলটি। উদ্বোধনের তর কিছুতেই সইছে না। স্থানীয়রা দৃষ্টিনন্দন এই ব্রিজটি তৈরিতে ধন্যবাদ জানিয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম আনারকে। নির্মানকারী প্রতিষ্ঠান কনসিক এ- বিল্ড লিমিটেডের ৬২ মিটার দৈর্ঘ্য এই সেতুটি আধুনিক ভাবে নির্মিত হচ্ছে। সেতুর মাঝপথ দিয়ে পরিবহন ও দু’পাশ দিয়ে পথচারী এবং রিকসা ভ্যান চলাচলের ব্যবস্থা থাকবে। আগামী ১২ অক্টোবর পথচারিদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেতুর দু’পাশ^, পুজার পর গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করা হবে সেতুটি এমনটি তথ্য নিশ্চিত করেছেন সেতু কতৃপক্ষ। ২০২২ সালে ২০ জুলাই ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করে কাজের উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। ব্রিজটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৮৬১ টাকা। এ বিষয়ে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, ঝিনাইদহ-৪ জনপদের মাটি ও মানুষের জন্য অনেক এমপি কাজ করেছেন তার মধ্যে এমপি আনোয়ারুল আজীম আনারের ১০ বছরে সকল দৃষ্টন্ত ছাড়িয়ে গেছে। এখন আমরা উদ্বোধনের প্রহর গুনছি। সেতুর দুপাশে সীমানা নির্ধারণসহ নানা সমস্যায় দীর্ঘদিন সেতুটির নির্মাণ কাজ বন্ধ ছিল। সর্বশেষ স্থানীয় সাংসদ ও পৌর বাজার ব্যবসায়ীদের সাথে একাধিকবার মতবিনিময় করে সমস্যা নিরসন করায় ব্রিজটি আলোর মুখ দেখতে পেরেছে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...