28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

কাদের মির্জা গ্রেপ্তার না হলে বৃহস্পতিবার থেকে অবরোধের হুমকি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান ওরফে বাদলের ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্ত বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে গ্রেপ্তারে আলটিমেটাম দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। আগামীকাল বুধবারের মধ্যে এ দাবি বাস্তবায়িত না হলে বৃহস্পতিবার (১৭ জুন) থেকে কোম্পানীগঞ্জে লাগাতার অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। দুপুর ১২টার দিকে গণমাধ্যমকর্মীদের কাছে উপজেলা আওয়ামী লীগের ওই বিজ্ঞপ্তি পাঠানো হয়। মিজানুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

এর আগে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের অনুসারীদের অবরোধের নামে ২০০ সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে আজ মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন আবদুল কাদের মির্জা। অন্যথায় বুধবার থেকে কোম্পানীগঞ্জে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।

পাল্টাপাল্টি এই অবরোধ কর্মসূচির ডাক দেওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। এ বিষয়ে প্রশাসনের যথাযত হস্তক্ষেপ কামনা করেছেন কোম্পানীগঞ্জের বাসিন্দারা।

এ বিষয়ে আজ মঙ্গলবার বেলা দুইটায় জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়টি সম্পর্কে তিনি ইতিমধ্যে অবহিত হয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে মিজানুর রহমানের ওপর হামলার প্রতিবাদে ও কাদের মির্জাসহ হামলাকারী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে ডাকা ৬০ ঘণ্টার অবরোধ কর্মসূচি সফল করায় কোম্পানীগঞ্জবাসীকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে আলটিমেটাম দেওয়া হয়, বুধবারের মধ্যে মামলা গ্রহণ করে আবদুল কাদের মির্জাসহ হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় বৃহস্পতিবার থেকে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।

আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের প্রতি দাবি জানিয়ে বলা হয়, বসুরহাট পৌরসভা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও আবদুল কাদের মির্জা আইন অমান্য করে প্রতিষ্ঠানটিকে নিজস্ব সম্পত্তি বানিয়ে পৌর ভবনকে সন্ত্রাসীদের আস্তানা ও মিনি ক্যান্টনমেন্ট হিসেবে গড়ে তোলার অপরাধে তাঁকে মেয়র পদ থেকে অপসারণ করে তাঁকেসহ পৌর ভবনে অবস্থানকারী সব অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হোক।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার মুঠোফোন নম্বরে একাধিকবার ফোন দিলেও তাঁর ফোন ব্যস্ত পাওয়া যায়। তাই এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

গত শনিবার সকাল নয়টার দিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও তাঁর সঙ্গী মুজিব কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাসিব আহসানের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। তারা এ সময় মিজানুরের ব্যক্তিগত গাড়িটি ভাঙচুর করে। হামলায় মিজানুরের ডান হাত, দুই পা ও বুকের হাড় ভেঙে যায়। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র ওবায়দুল কাদেরের ভাগনে মাহবুবুর রশিদের দাবি, আবদুল কাদের মির্জার নেতৃত্বে তাঁর অনুসারীরা মিজানুর রহমানের ওপর হামলা চালিয়েছে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...