28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করছেন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম

আব্দুল্লাহ আল মাসুম ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের ১০ নং হরিশংকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি পরানপুর গ্রামের মৃত আবু ইস্কান্দার বাবু ডাক্তারের ছেলে। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে তিনি ছিলেন সিএইচসিপি। ট্রেনিং নিয়ে নিজ ইউনিয়নে করোনার লক্ষণ থাকা ব্যক্তিদের নমুনা নিজেই সংগ্রহে নেমেছেন। চেয়ারম্যান মাসুম নিজ ইউনিয়নের সংক্রমণের ঝুঁকিতে থাকা বা লক্ষণ আছে এমন ব্যক্তিদের বাড়ি বাড়ি যাচ্ছেন। টিম গঠন করে নিজেই নেতৃত্ব দিচ্ছেন। নিজে একজন স্বাস্থ্য কর্মী হওয়ার সুবাদে সাহসিকতার সাথেই নিজেই নমুনা সংগ্রহ শুরু করেছেন। চেয়ারম্যান মাসুম জানান, ঝিনাইদহ জেলাতে করোনার সংক্রমণ অতি আকার ধারণ করেছে। নিজেরা সচেতন না হলে প্রান্তিক পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব নয়। ২০১৬ সালের ইউপি নির্বাচনে তিনি নির্বাচিত হন। মাসুম জানান, আমি সিভিল সার্জনের কাছে এই প্রশিক্ষণ নেওয়ার জন্য আবেদন করি। ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটের কাছে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে গত মঙ্গলবার থেকে আমার ইউনিয়নের সন্দেহাভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে ঝিনাইদহ করোনা ইউনিটে জমা দিচ্ছি। করোনা এখন গ্রাম-গঞ্জে ছড়িয়ে পড়েছে। পরীক্ষার ফলাফল আসার পর আক্রান্ত ব্যক্তিদের আলাদা রাখা ও প্রাথমিক অবস্থায় চিহ্নিত করে চিকিৎসা করা হচ্ছে। হরিশংকরপুরের আরিফুর রহমান শিকদার ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শাহীন সিরাজ ও সদর হাসপাতালের করোনা ইউনিটের কর্মীদের মাধ্যমে এই টিম পরিচালিত করছেন তিনি।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...