28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

আর্জেন্টিনাকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় ব্রাজিলের

কনমেবল অনূর্ধ-২০ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে আজ ব্রাজিলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। আগের ম্যাচে প্যারাগুয়ের কাছে হারায় আলবেলিস্তেদের জন্য ব্রাজিলের ম্যাচটি ছিল বাঁচা-মরার। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পেরে উঠলো না আর্জেন্টিনা। ৩-১ গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল অনুর্ধ্ব-২০ দল। আর্জেন্টিনার যেখানে দুই হার, ব্রাজিলের সেখানে টানা দ্বিতীয় জয়।

প্রথমার্ধেই ২-০ গোলের লিড পেয়ে যায় জুনিয়র সেলেকাওরা। অবশ্য পেনাল্টি থেকে ব্যবধান কমানোর সুযোগ কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান আরো বাড়ায় ব্রাজিল। অবশ্য যোগ করা সময়ে গোল করে পরাজয়ের ব্যবধানটা কমায় আর্জেন্টিনা। ব্রাজিলের হয়ে গোল করেন গুইলার্মো বিরু, আন্দ্রে সান্তোস ও ভিটর রোকে। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন ম্যাক্সি গনজালেজ।

এ ম্যাচে হারলেও পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ এখনো আছে আর্জেন্টিনার সামনে। পরের দুই ম্যাচে আর্জেন্টিনা জয় পেলে এবং কলম্বিয়া, প্যারাগুয়ে ও ব্রাজিল তাদের নিজ নিজ ম্যাচে হারলে সুযোগ থাকবে আলবিসেলেস্তেদের পরবর্তী রাউন্ডে যাওয়ার। প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে মোট ৬টি দল উঠবে পরের গ্রুপ পর্বে। সেই ৬টি দলের মধ্য থেকে যারা সেরা হবে তারাই হবে চ্যাম্পিয়ন। প্রতিটি দল মোট চারটি করে ম্যাচ খেলবে। ইতোমধ্যে প্যারাগুয়ে ও কলম্বিয়া তিন ম্যাচ খেলে ফেলেছে। আর আর্জেন্টিনার ও ব্রাজিল খেলেছে ২টি করে ম্যাচ।

এই জয়ে গ্রুপ এ থেকে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ব্রাজিল। এক ম্যাচ বেশি খেলা প্যারাগুয়ে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের শীর্ষে। কলম্বিয়া ২ ম্যাচ থেকে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের তৃতীয় স্থানে। আর্জেন্টিনার অবস্থান চতুর্থ।

আর্জেন্টিনা তাদের পরবর্তী ম্যাচ খেলবে ২৬ জানুয়ারি পেরুর বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। আর শেষ ম্যাচ খেলবে আগামী ২৮ জানুয়ারি কলম্বিয়ার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৬টায়।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...