28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

আপাতত বন্ধ হচ্ছে না মুঠোফোন, নিবন্ধন হবে অটোমেটিক

অবৈধ মুঠোফোন বন্ধ হচ্ছে না বলে জানিয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার (১ জুলাই) থেকে পরীক্ষামূলকভাবে শুরু হবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের (এনইআইআর) কার্যক্রম। আর ৩০ জুনের মধ্যে মোবাইল ফোন নেটওয়ার্কে ব্যবহুত সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। বিটিআরসির সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষামূলকভাবে ব্যবস্থাটি চালানো হবে ৩ মাস। এই কার্যক্রম চালু হলে অবৈধ হ্যান্ডসেট শনাক্ত করা যাবে।

এনইআইআরের গ্রাহকের জাতীয় পরিচিতি নম্বর ও সিম নম্বরের (এমএসআইএসডিএন) সাথে ব্যবহৃত মোবাইল ফোনের আইএমইআই সম্পৃক্ত করে নিবন্ধন করা হবে। ১ জুলাই থেকে নতুন যেসকল মুঠোফোন নেটওয়ার্কে সংযুক্ত হবে, তা প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল করে এনইআইআরের মাধ্যমে বৈধতা যাচাই করা হবে। বৈধ হলে মুঠোফোনটি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে নেটওয়ার্কে সচল থাকবে। অপরদিকে অবৈধ মুঠোফোন সম্পর্কে গ্রাহককে খুদে বার্তা বা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

১লা জুলাই থেকে যেকোনো মাধ্যমে( ই-কমার্স, বিক্রয়কেন্দ্র, অনলাইন বিক্রয়কেন্দ্র) মুঠোফোন কেনার আগে অবশ্যই বৈধতা যাচাই ও রশিদ সংগ্রহ করতে হবে।

মুঠোফোনটি বৈধ কি না তা যাচাই করতে, মেসেজ অপশনে গিয়ে KYD<space>১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখে ১৬০০২ নম্বরে এসএমএস করতে হবে। গ্রাহক ফিরতি এসএমএসের মাধ্যমে ফোনটি বৈধতা সম্পর্কে জানতে পারবে।

বিদেশ থেকে বৈধভাবে ক্রয় বা উপহারের ফোন স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কে সচল হবে। এর পর ১০ দিনের মধ্যে নিবন্ধন করার জন্য এসএমএস দেয়া হবে। নিবন্ধন সম্পন্ন করলে ফোনটি বৈধ বলে বিবেচিত হবে। নিবন্ধন না করলে যুক্ত করা হবে সাময়িক নেটওয়ার্কে, সেই সাথে জানিয়ে দেয়া হবে এসএমএসের মাধ্যমে। পরর্তীতে সরকারে সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...