28.9 C
Bangladesh
Tuesday, 23, June 2026

অবৈধ ভাবে সীমান্ত পারাপারের সময় ৫৮ বিজিবির হাতে ৯জন আটক

সরকারী ভাবে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বৈধ পারাপার বন্ধ থাকলেও অবৈধ ভাবে মানুষ পারাপার থেমে নেই। প্রতিদিন অবাধে মানুষ সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করায় ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকার বেশ কিছু গ্রামে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এদিকে বুধবার ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির আওতাধীন হাসাদহ বাসষ্ট্যান্ড এলাকা থেকে ৮ জন ও মহেশপুরের হানিফপুর গ্রাম থেকে একজনকে আটক করেছে বিজিবি। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় উল্লেখ করেন, বুধবার ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চুয়াডাংগা জেলার জীবনগর থানার হাসাদাহ বাসষ্ট্যান্ড থেকে ৫ জন পুরুষ, দুইজন নারী ও এক শিশুকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন খুলনা জেলার ফুলতলা থানার দামুদা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ মিঠু শেখ (৩৯), তার স্ত্রী তানিয়া বেগম (৩৩), ডুমুরিয়া থানার চিচড়ি গ্রামের ইমন আলী সরদারের ছেলে মোঃ আব্দুল হালিম (৪০), রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার নতুনপাড়া গ্রামের মৃত আলী আহমদ এর স্ত্রী রশিদা বেগম (৫৫), নড়াইল জেলার কালিয়া থানার মাধবপাশা গ্রামের কিশলো মৃধার ছেলে সুজন মৃধা (১৫), কালিয়া গ্রামের মোঃ আব্দুস ছামাদের ছেলে মিলন হোসেন (৩৩), পীরগাছা গ্রামের মুনসুর আহমেদের ছেলে মোঃ সেলিম (৩৩) ও পারাপারের সহায়তাকারী দালাল ঝিনাইদহ জেলার মহেশপুর থানার শ্যামকুড় গ্রামের রায়হান মোল্লার ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩০)। এদিকে মহেশপুরের হানিফপুর গ্রাম থেকে কুমিল্লার বাঁশগাড়ি গ্রামের মুকুলের স্ত্রী জলি খাতুনকে আটক করা হয়। তিনি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছিলেন। আটককৃতদের অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...