28.9 C
Bangladesh
Wednesday, 12, August 2026

হরিণাকুন্ডুতে নৌকার ভরাডুবি স্বতন্ত্র ৬ নৌকা ২

এবার ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় নৌকার ভরাডুবি ঘটেছে। বুধবার অনুষ্ঠিত পঞ্চম ধাপের নির্বাচনে নৌকার ডাকসাইটে প্রার্থীদের হারিয়ে স্বতন্ত্র ৬ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকী দুইটি ইউনিয়নে নৌকার প্রার্থী জয়ী হয়েছেন। নির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন, চাঁদপুর ইউনিয়নে কামাল হোসেন, রঘুনাথপুর ইউনিয়নে বশির উদ্দীন, ফলসি ইউনিয়নে এড বজলুর রহমান, কাপাশহাটিয়া ইউনিয়নে শরাফুমৌলা ঝন্টু, দৌলতপুর ইউনিয়নে আবুল কালাম আজাদ ও তাহেরহুদা ইউনিয়নে মঞ্জুর রাশেদ বেসরকারী ফলাফলে জয়ী হয়েছেন। অন্যদিকে জোড়াদহ ইউনিয়নে জাহিদুল ইসলাম বাবু ও ভায়না ইউনিয়নে নাজমুল হুদা তুষার নৌকা প্রতিক নিয়ে বিজয় লাভ করেছেন। হরিণাকুন্ডু উপজেলার ৮টি ইউনিয়নে কেন্দ্রে ছিল ৮২টি। সেখানে চেয়ারম্যানের ৮টি পদে প্রতিদ্বন্দিতা করেন ৩৭ জন প্রার্থী। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৫ জন ও সাধারণ সদস্য পদে ২৬৩ জন প্রতিদ্বন্দিতা করছেন। ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৪১০। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ২১১ ও মহিলা ভোটার ৬৯ হাজার ১৯৯।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...