28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

সাংবাদিক বুরহান উদ্দিন’র হত্যায় দোষিদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

বার্তাবাজার এর নোয়াখালী জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরকে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদ ও দোষিদের গ্রেফতার ও শাস্তি এবং বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচীর আয়োজন করে স্থানীয় সাংবাদিকরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন। সেসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বণিকবার্তা পত্রিকার জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, এশিয়ান টেলিভিশন ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি, ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টিভির জেলা প্রতিনিধি শেখ রুহুল আমিন, ঝিনাইদহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক দি ডেইলি ট্রাইবুনালের জেলা প্রতিনিধি শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক, দি ডেউলি এশিয়ান এজ ও দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি কাজী আলী আহাম্মেদ লিকু, ঝিনাইদহ প্রেসক্লাবের কার্যকারি নির্বাহী সদস্য ও দৈনিক শিকল পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এম এ জলিল, দৈনিক জবাবদীহি ও দেশকাল পত্রিকার জেলা প্রতিনিধি এম সেলিম, দৈনিক অধিকার পত্রিকার জেলা প্রতিনিধি শাহ্ আলম মিয়া, সময় টিভির জেলা প্রতিনিধি লোটাস রহমান সোহাগ, দুরন্ত প্রকাশ পত্রিকার সম্পাদক মিরাজ জামান রাজ, ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি এবং বর্তমান ঝিনাইদহ টিভির সম্পাদক সুলতান আল একরাম, মুভিবাংলা টিভি, দৈনিক স্বাধীন বাংলা ও দৈনিক স্পন্দন এবং বার্তাবাজার এর জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম নিরব।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাধীন সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি এস এম রবি, দৈনিক নাগরিক ভাবনা কাইয়ুম হুসাইন পলাশ, ট্রাইবুনাল পত্রিকার শৈলকুপা প্রতিনিধি এ কে এম ফাইজুর রহমান, নিউজ ঝিনাইদহ টিভি (আইপি) এর সম্পাদক আলিফ আবেদিন গুঞ্জন, সাংবাদিক সাজেদ আল হাসান, সমাজের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি শেখ হৃদয় আহমেদ পিকুল, বাংলা ৭১ পত্রিকার জেলা প্রতিনিধি অরিত্র কুন্ডু, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদুল হক বাবু, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার শৈলকুপা প্রতিনিধি সম্রাট হোসেন, সাংবাদিক আব্দুল্লা হৃদয়, টুটুল হোসেন, অনিক হাসান লিখন, মিশন হুসাইন, আজমীর রহমান তরুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এসময় বক্তারা, সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...