28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

শৈলকুপা থানায় হামলা: মেয়রপুত্র গ্রেপ্তার

শেখ ইমন, শৈলকুপা প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলার অভিযোগে স্থানীয় পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজমের ছেলে কাজী রাজীবকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলা শহরের চৌরাস্তা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, চলতি মাসের ৯ তারিখ (রবিবার) দুপুরে উপজেলার ধাওড়া গ্রামের স্থানীয় আওয়ামীলীগ নেতা মোস্তাক শিকদারকে একটি মামলায় গ্রেপ্তার করে আনে থানা পুলিশ। গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও করে উৎসুক জনতা। একপর্যায়ে পুলিশের সাথে বাকবিতন্ডার জেরে থানায় হামলা চালায় তাঁর কয়েক শ’ অনুসারী। আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। প্রায় আধাঘণ্টা চলা এ হামলার ঘটনায় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন। সেসময় আহতদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছিলেন বেশ কয়েকজন।
পরে আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল, রাজারবাগ পুলিশ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ওই দিন রাতেই ১১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫’শ জনকে আসামি করে শৈলকুপা থানায় মামলা দায়ের করেন পুলিশের উপ-পরিদর্শক লাল্টু রহমান।

থানায় হামলার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা ও ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান,‘শুরু থেকেই মামলাটি নিষ্ঠার সাথে তদন্ত করছিল গোয়েন্দা পুলিশ। তদন্তের একপর্যায়ে শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজমের ছেলে কাজী রাজীবের বিরুদ্ধে থানায় হামলার সম্পৃক্ততা এবং নেতৃত্ব দেয়ার সত্যতা পাওয়া যায়। ফলে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশ। তিনি আরও জানান, সেই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা শহরের চৌরাস্তা মোড় থেকে রাজীবকে গ্রেপ্তার করা হয়। তাকে বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’  

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...