28.9 C
Bangladesh
Tuesday, 23, June 2026

শৈলকুপায় ৯ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীসহ ১২ জন আ’লীগ থেকে বহিস্কার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ৯ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীসহ ১২ জনকে দল থেকে সাময়িক ভাবে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মতিয়ার রহমান বিশ্বাস ও যুগ্ম আহ্বায়ক সরোয়ার জাহান বাদশা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়।

বিদ্রোহীরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাদের দল থেকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন উপজেলার ১নং ত্রিবেণী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম খাঁন,২নং মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম টুলু,৩নং দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মোঃ মুক্তারুজ্জামান (মুক্ত),৫নং কাঁচেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম (বাবলু জোয়ার্দার),৬নং সারুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জুলফিকার আলি কায়সার টিপু, ১১নং আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন মোল্লা,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেলাল বিশ্বাস ও আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান রিপন,১৩নং উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ শেখ,১৪নং দুধসর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক টিএ রাজু ও ১৫নং ফুলহরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আউলাদ হোসেন।বহিস্কৃত ১২ জনের মধ্যে ৩ জনকে প্রার্থীদের সহযোগিতা করার অভিযোগে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মতিয়ার রহমান বিশ্বাস বলেন,এই ১২ জন দলের নির্দেশ অমান্য করে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।দলের নির্দেশে তাঁদের দল থেকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য,আগামী ৫ জানুয়ারি শৈলকূপা উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।৯টি পদের বিপরীতে ৩১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।বাকী ৩টি ইউনিয়নে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...