28.9 C
Bangladesh
Wednesday, 12, August 2026

শৈলকুপায় শশুর বাড়ীর দাওয়াত না পাওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা; স্বামী পলাতক

ঝিনাইদহের শৈলকুপায় কোরবানির ঈদে শ্বশুরের বাড়ি থেকে দাওয়াত না দেওয়ায় সাথী খাতুন (৩০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর ঘরে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে ফজলু মন্ডল নামে এক স্বামীর বিরুদ্ধে। রোববার (২৫ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার ৬নং সারুটিয়া ইউনিয়নের নাদপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এঘটনার পর থেকেই স্বামী, শ্বশুর ও শাশুড়ি পলাতক রয়েছে । নিহত সাথী খাতুনের বাবা ভাটবাড়িয়া গ্রামের নজরুল মন্ডল জানান, তার মেয়ের দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই প্রতিনিয়ত শ্বশুর বাড়ির সদস্যরা সাথীকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। কোরবানির ঈদে আর্থিক অনটনের কারণে জামাইকে দাওয়াত না দেয়ার অপরাধে শনিবার দিনে ও রাতে সাথীকে শারীরিকভাবে নির্যাতনের পর সে মারা যায়। মৃত্যুর পর আত্মহত্যার নাটক সাজাতে ঘরের বারান্দায় তার মেয়েকে ঝুলিয়ে রাখা হয়। রোববার সকাল ৭টার দিকে তিনি তার মেয়ের মৃত্যু সংবাদ পান। ঘটনার পরপরই তার জামাই ফজলু ও ফজলুর বাবা বারিক মন্ডল সহ বাড়ির সবাই পলাতক রয়েছে বলে জানান তিনি। এদিকে মেয়ে সারমীন জানান, শনিবার সকালে মাকে নির্যাতনের সময় তার দাদা ও দাদী মায়ের বুকের উপর পরে যায়। তখন থেকেই সে আর কথা বলতে পারে না। ঘটনার তদন্তকারী কর্মকর্তা শৈলকুপা থানার উপ-পরিদর্শক মোঃ রেজউল ইসলাম জানান, সাথী ও তার স্বামী ফজলুর মধ্যে দীর্ঘদিন অশান্তি ছিল। নিহতের সুরতহাল রিপোর্টে শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের কালো দাগ ও গলায় রশির চিহৃ পাওয়া যায়। রোববার বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে নির্যাতনের কালো দাগ রয়েছে বলে জানা যায়।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...