28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

শৈলকুপায় আওয়ামীলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে রোববার রাতে রাশিদুল ইসলাম মৃধা (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি একই গ্রামের আবুল হোসেনের ছেলে।

এ ঘটনায় দামুকদিয়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে ঝন্টু মোল্লা আহত হন। এই হত্যার জন্য আওয়ামী লীগের অপর গ্রুপকে দায়ী করে নিহতর ভাতিজা আজমীর শরীফ জানান,শুক্রবারে আধিপত্য বিস্তার নিয়ে গ্রামে মারামারি হয়। বিষয়টি মীমাংসার জন্য আজ রোববার রাতে শৈলকুপা থানায় বৈঠকের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাকেন। ওসির মীমাংসা বৈঠকে হাজির হওয়ার জন্য নিহত রাশিদুল ইসলাম মৃধাসহ তার লোকজন রওনা দিলে পথিমধ্যে প্রতিপক্ষ গ্রুপের বকুল ও জাহিদের নেতৃত্বে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। রাতের আধারে তারা রাশিদুল ইসলাম ওরফে উকিল মৃধাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে।

নিহত উকিল মৃধা আওয়ামী লীগের মন্নু- নায়েব গ্রুপের সমর্থক বলে তার স্ত্রী মনোহরপুর ইউনিয়ন এর ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার তানিয়া খাতুন জানান।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তার ও সামাজিক দ্বন্দ্বের জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...