28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

মহেশপুর সীমান্তে অবৈধ পারাপারে লিপ্ত দালালরা অধরা কেন ?

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পারাপারা ক্রমশ বেড়েই চলেছে। প্রতিদিন শত শত মানুষ সীমান্তের গ্রামগুলোতে জড়ো হচ্ছে। ওপার থেকেও বাংলাদেশে প্রবেশের জন্য আসছে মানুষ। কিন্তু সীমান্তের দালালরা অধরা। তারা এপার ওপার বাংলায় খুবই শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে। ঘাটে ঘাটে টাকা দিয়ে তারা মানুষ পারাপারে নিয়োজিত থাকলেও পুলিশ বা বিজিবি তাদের বেশির ভাগ সদস্যকে গ্রেফতার করতে পারছে না। এদিকে প্রায় প্রতিদিন অবৈধ পথে যেমন বাংলাদেশ থেকে ওপারে যাচ্ছে, তেমনি ভারত থেকে বাংলাদেশে আসছে। গতকাল শনিবার বিজিবির এক প্রেসবিজ্ঞপ্তিতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে চারজন এবং অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৬ জনসহ মোট ১০ জনকে আটক করার কথা জানিয়েছে। সকালে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করলে সীমান্তের কানাইডাংগা গ্রাম থেকে ২ জন পুরুষ ও ২ জন নারীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- ঝিনাইদহের শৈলকূপা উপজেলার তেতুলিয়া গ্রামের সন্তোষ মন্ডল (৫১), মাদারীপুরের কালকিনী উপজেলার নবক গ্রামের শ্রী কোমলেশ ব্যাপারী (৩৬), গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষের চর দক্ষিনপাড়া গ্রামের মোছা. রাবেয়া বেগম (৩২) ও শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার থাকাচুয়া গ্রামের আকলিমা বেগম (৩২)। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় দুই জন পুরুষ, দুই জন নারী ও দুই শিশুসহ মোট ৬ জনকে আটক করা হয়। তারা হলেন যশোর কশেবপুর উপজেলার চাদড়া গ্রামের রেজাউল ইসলাম (২৭), তার স্ত্রী মোছা. লিপি বেগম (২৭), মেয়ে মোছা সুরাইয়া খাতুন (১১), ছেলে মো. ইসরাফিল (৪) এবং সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা তামুন্দিয়া গ্রামের মোছা. ফুলসুরাত বেগম (৬৫) ও তার ছেলে মো. কবিরুল ইসলাম (৩২)। বিষয়টি নিশ্চিত করে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, বিওপি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে নারী, শিশু ও পরুষসহ ১০ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...