28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি হলেন সাজ্জাদ হোসেন চিশতি

মুক্তিযুদ্ধের চেতনাবাহী ও মুজিববাদী সংগঠন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান, সাবেক ছাত্রলীগ নেতা, সাবেক কেন্দ্রীয় যুবলীগের সদস্য, সাংবাদিক মহলের সুপরিচিত মুখ আওয়ামী ঘরনার সাংবাদিক লায়ন ড. সাজ্জাদ হোসেন চিশতি।

শনিবার (২৬ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ড. সাজ্জাদ হোসেন চিশতিকে সহ সভাপতি হিসেবে ঘোষণা দেওয়া হয়।

এদিকে ড.সাজ্জাদ হোসেন চিশতিকে সহ সভাপতি হিসেবে মনোনীত করায় তার জন্মস্থান ফেনী ও তার ঢাকার বাসস্থান হাতিরঝিল-রামপুরাসহ সারা বাংলাদেশে তার অসংখ্য অনুসারী, শুভাকাঙ্ক্ষীরা,সাবেক ছাত্রনেতা,সাংবাদিক সহ মুক্তিযোদ্ধের স্বপক্ষের শক্তি মানুষজন,সামাজিক যোগাযোগ মাধ্যম,ক্ষুদে বার্তা,ফোনে তাকে শুভেচ্ছা জানাতে থাকে৷

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি -সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাজ্জাদ হোসেন চিশতি জানান, মুক্তিযুদ্ধের চেতনা যেন আরও হাজারো বছর সমহিমায় এবং সগৌরবে বাংলাদেশের মাটিতে অটুট থাকে আমরা সেই ব্যাপারে বদ্ধপরিকর । মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বজায় রাখতে এবং জাতীর পিতা শেখ মুজিবুর রহমানের আদর্শে বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই মুক্তিযুদ্ধ মঞ্চ। দেশকে এবং দেশের মুক্তিযোদ্ধাদের তাদের প্রাপ্ত সম্মান এবং সুযোগ পাইয়ে দিতে জীবন বাজি রেখে হলেও আমরা কাজ করে যাব। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা। ওনারা যুদ্ধ করেছেন দেশকে স্বাধীন করার জন্য আর আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা বঙ্গবন্ধুর চেতনায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই স্বাধীনতার মর্যাদাকে রক্ষা করার দ্বায়িত্ব নিলাম।

এসময় তিনি যারা তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া কামনা করেন৷ এছাড়াও করোনা পরিস্থিতিতে সকলকে নিরাপদে থাকার জন্য অনুরোধ জানান।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...