28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

বাংলাদেশ থেকে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিল পাকিস্তান

করোনার সংক্রমণ মোকাবিলায় বাংলাদেশ থেকে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান। নিষেধাজ্ঞার এই তালিকায় বাংলাদেশ, ভারতসহ মোট ২৬টি দেশ রয়েছে। আজ রোববার পাকিস্তানের দ্য ডন পত্রিকার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) গতকাল শনিবার ২৬টি দেশ থেকে ভ্রমণের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ দিয়েছে।

পাকিস্তানের ন্যাশনাল হেলথ সার্ভিসেস (এনএইচএস) মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, করোনা মোকাবিলায় তিনটি ক্যাটাগরি চালু করেছে পাকিস্তান। এগুলো হলো—‘ক্যাটাগরি এ’, ‘ক্যাটাগরি বি’ ও ‘ক্যাটাগরি সি’।

‘এ’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত দেশগুলো থেকে পাকিস্তানে ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণকারীদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

‘বি’ ক্যাটাগরির দেশগুলো থেকে কেউ পাকিস্তান ভ্রমণ করতে চাইলে তার ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর করোনা পরীক্ষায় নেগেটিভ আসতে হবে।

আর ‘সি’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত দেশগুলো থেকে পাকিস্তান ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। তবে এসব দেশ থেকে কেউ এনসিওসির সুনির্দিষ্ট নীতিমালার আওতায় পাকিস্তানে ভ্রমণ করতে পারবে।

এনসিওসির এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হওয়ার কথা নথিতে উল্লেখ করা হয়েছে।

যেসব দেশকে ‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে, সেগুলো হলো—বাংলাদেশ, ভারত, ইরান, ভুটান, ইন্দোনেশিয়া, ইরাক, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপাইন, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, নামিবিয়া, প্যারাগুয়ে, পেরু, ত্রিনিদাদ ও টোবাগো এবং উরুগুয়ে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...