28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি করল বাংলাদেশ

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলেও ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। ১৪ বছর পর এ টুর্নামেন্টের সেমি ফাইনালে ওঠে শক্তিশালী কুয়েতের মুখোমুখি হয় বাংলাদেশ। তবে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর অসামান্য দক্ষতায় সমানে সমান লড়াই করেছে টাইগাররা। তাঁর কারণেই নির্ধারিত সময়ের পরও গোল শূন্য ড্রয়ের ফলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে হারলেও সকলের মন জয় করে লাল সবুজের দল। এমন দারুণ পারফরম্যান্সের পর সুসংবাদ পেল বাংলাদেশ।

দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের। দীর্ঘ সময় ধরে জামাল ভূঁইয়ারা ১৯২ র‍্যাঙ্কিংয়ে আটকে ছিল। তবে আজ (বৃহস্পতিবার) হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।

যেখানে তিন ধাপ এগিয়ে ১৮৯ নম্বরে উঠে এসেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। বাংলাদেশের আগের রেটিং পয়েন্ট ছিল ৮৮৪। এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে ৮৯২.৪৪।

সাফে চোখ ধাঁধানো খেলা উপহারের ফলে টাইগার শিবিরে এমন সুখবর। আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে এমন উন্নতি জামাল ভূঁইয়াদের আরো আত্মবিশ্বাসী কর তুলবে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...