28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার সংবাদ সম্মেলনে ঝিনাইদহ সদর থানার ওসি

প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার করেছে পুলিশ সংবাদ সম্মেলনে জানালেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা। শুক্রবার সকালে সদর থানায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ সদর থানায় আম ব্যবসায়ী শাহাদাৎ হোসেন বাদী হয়ে গত ১৯ জুন মামলা দায়ের করে যার নং-৪২,ধারা-৪০১/৪২০ পেনাল কোড। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) ফরিদ হোসেন একটি অভিযানীক টিম নিয়ে ঢাকার বাবু বাজারের পাশে কদমতলীতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য ঝিনাইদহের আরাবপুর পূর্বপাড়া এলাকার আবেদ আলীর পুত্র শেখ সাদি ওরফে সাদেক (৪০)কে গ্রেফতার করে। তার তথ্য মতে রাজশাহী জেলার বানেশ^র এলাকা থেকে প্রতারক চক্রের মূলহোতা মানিকগঞ্জ জেলার শিবালয় থানার দক্ষিন তেওতা এলাকার মৃত.কফিল উদ্দীন খার পুত্র আব্দুর রহিম মুন্সি(৪৬) সহ তার দুই সদস্যকে আম বহনকারী পিকআপসহ গ্রেফতার করে। বাকী দুই সদস্য হলেন- মানিকগঞ্জ সদর থানার ডাউটিয়া এলাকার মন্টু মিয়ার পুত্র ড্রাইভার রাকিব হোসেন(২৪) ও একই এলাকার মনু মিয়ার পুত্র জীবন (২০) কে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ঢাকা মেট্রো-ন-২৩-২৫২৫ নং এর একটি আম বহনকারী পিকআপ আটক করা হয়েছে।
উল্লেখ্য, প্রতারক চক্র আনুমানিক ৪ লক্ষ টাকার আম আত্মসাৎ করে বলে সংবাদ সম্মেলনে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...