28.9 C
Bangladesh
Wednesday, 12, August 2026

পদ্মায় নিখোঁজ চীনা প্রকৌশলীর সন্ধানে পুরস্কার ঘোষণা

নিখোঁজের তিন দিনেও পদ্মা সেতু প্রকল্পের চীনা প্রকৌশলী জো জিয়াংয়ের (৩৫) সন্ধান মেলেনি। শুক্রবার (২৫ জুন) সন্ধ্যা ৭টা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল কবীর।

এদিকে যে কোনো অবস্থায় তার সন্ধান দিতে পারলে সন্ধানদাতাকে দুই লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে জিয়াংয়ের প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি)। এ বিষয়ে পদ্মা সেতুর আশপাশের এলাকাগুলোতে লিফলেট বিতরণ করা হয়েছে বলেও প্রকল্পের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

মাওয়া নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল কবীর জানান, পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে চাঁদপুরের মেঘনা নদী পর্যন্ত বিস্তীর্ণ এলাকাজুড়ে খোঁজাখুঁজি করা হয়েছে। তবে কোথাও ওই প্রকৌশলীকে পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থেকেই খোঁজাখুঁজি চলছে।

তিনি আরও বলেন, জীবিত অথবা মৃত অবস্থায় নিখোঁজ প্রকৌশলীর সন্ধান দিতে পারলে দুই লাখ টাকা পুরস্কারের ঘোষণা করেছে এমবিইসি-৪। নদীর পার্শ্ববর্তী সব থানাকে এ বিষয়ে তথ্য পাঠানো হয়েছে।

সূত্রে: দৈনিক ইত্তেফাক

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...