28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

টিপিএফ’র ঈদ উপহার পেয়ে খুশি সুবিধাবঞ্চিতরা

করোনায় ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পেশাজীবিদের সংগঠন ‘টোক পেশাজীবি ফোরাম (টিপিএফ)’। গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের ৫০ এর অধিক পরিবারের ঘরে পৌঁছে দিয়েছে ঈদ উপহার।

মঙ্গলবার বিকেলে টোক বাজারের একটি খোলা মাঠে শারিরীক দূরত্ব নিশ্চিত করে ঈদ উপহার তুলে দেয়া হয় কর্মহীন দরিদ্রদের মাঝে।

সংগঠনটির সদস্যরা স্বাস্থ্যবিধি মেনেই উপহার তুলে দেন। উপহারের মধ্যে ছিলো চিনি, সেমাই, পোলাও চাল, আটা, প্যাকেটজাত দুধ, সাবান ইত্যাদি।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কর্মরতদের নিয়ে আঞ্চলিক সংগঠন এটি। প্রতি ঈদেই তারা নিজের ইউনিয়ন টোকে এসে মিলিত হন। এর আগে সংগঠনটি তাদের নিজ উদ্যোগে করোনায় কর্মহীন দরিদ্র পরিবারের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে।

টোক পেশাজীবীর ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, এলাকার দায়বদ্ধতার জায়গা থেকে সংগঠনের সদস্যদের আর্থিক সহযোগিতায় এলাকার প্রকৃত অসহায়দের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে। এতো অসুখের মধ্যেও ঈদের আনন্দ খানিকটা ভাগাভাগি করতে তাদের এই আয়োজন।

ঈদ উপহার পৌঁছে দেয়ার সময় ছিলেন সংগঠনের সভাপতি ব্যাংক কর্মকর্তা আশরাফ উদ্দিন আসিফ, সাধারণ সম্পাদক আনসার ভিডিপির কর্মকর্তা নাজমুল হক সুমন, স্বাস্থ্যসেবা কর্মী রাজিব খান, ওষুধ সরবরাহক শাহীন, সেনাবাহিনীর সদস্য সুমন, অ্যাডভোকেট শাহিন আলমসহ অন্যরা।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...