28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

ঝিনাইদহ এইচএসএস সড়ক দোকান মালিক সমিতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো ঝিনাইদহের এইচএসএস সড়ক দোকান মালিক সমিতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।

শুক্রবার বিকেলে শহরের উজির আলী স্কুল মাঠে এ খেলার অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় গোলাপি দল বনাম হলুদ দল।
বিকাল ৪টায় উদ্বোধীন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে বল মাঠে গড়ায়। আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলে খেলা। শত শত দর্শকের উপস্থিতিতে চলে তীব্র প্রতিযোগিতা। খেলা শুরুর ১০ মিনিটের মাথায় হলুদ দল গোল দিলে তা অফসাইডের কারণে বাতিল হয়। আবারো চলে প্রতিযোগিতা। প্রথমার্ধে গোলাপী দল এক গোল দিয়ে দলকে এগিয়ে রাখে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমন শুরু করে হলুদ দলের খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটের মাথায় হলুদ দল একটি গোল করে দল সমতায় আনে। ১০ মিনিট পরে রক্ষণভাগের দুর্বলতায় গোল দেওয়ার পরিবর্তে পাল্টা আরও এক গোল হজম করে গোলাপি দল। খেলা শেষের ৫ মিনিট আগে আরও এক গোল হজম করে গোলাপি দল। ৩—১ গোলে খেলা শেষ হয়। খেলায় ২ গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় সময় টিভির রিপোর্টার লোটাস রহমান সোহাগ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়াও উভয় দলের ৩০ জন খেলোয়াড়কে মেডেল পুরস্কার দেওয়া হয়।। খেলাটি পরিচালনা করেন এইচ এস এস সড়কের সদস্য আলমগীর হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম মন্টু, সহ—সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, এইচএসএস সড়কের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এম রবিউল ইসলাম রবি, সহ—সহ—সভাপতি ইশতিয়াক মাহমুদ পাভেল, ইসলাম বাবু, সহ—সম্পাদক রুবেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস সালামসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...