28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

ঝিনাইদহে সোনার গহনাসহ চোরাকারবারী ডিবি পুলিশের হাতে আটক

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী মোড় থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালয়ে ৬.৪০ গ্রাম সোনার গহনা জব্দ করেছে। সাথী পরিবহনের একটি বাসে এই সোনা পাচার করা হচ্ছিল। এ সময় ডিবি পুলিশের হাতে আটক হয়েছেন ফয়সাল আহম্মেদ নামে এক চোরাকারবারী। তিনি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার স্বর্ণকার গ্রামের শহিদুল্লার ছেলে। ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান, গোন সুত্রে কভর পেয়ে বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে সাধুহাটি বাসষ্ট্যান্ডে স্পিডব্রেকারে তল্লাসী চৌকি স্থাপন করে ডিবি পুলিশের একটি দল। ডিবি পুলিশের কাছে আগেই খবর আসে চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা থেকে চোরাকারবারীরা স্বর্ণালংকার নিয়ে ঝিনাইদহের দিকে রওনা হয়েছে। পুলিশ সুপারের ভাষ্যমতে, সাথী পরিবহের বাসটি সাধুহাটী নামক স্থানে পৌছালে ডিবি পুলিশ গতিরোধ করে বাসটি তল্লাসী করে এবং ৬.৪০ গ্রাম ওজনের সোনার গহনাসহ ফয়সালকে আটক করে। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা ও জীবননগর-কালীগঞ্জ সড়ক পথে দীর্ঘদিন থেকে সোনা চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে চোরাকারবারীরা। মাঝেমধ্যে এ সব সোনা ও রুপার চালান ধরা পড়লেও বেশির ভাগ অধরাই থেকে যায় বলে কথিত আছে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...