28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

ঝিনাইদহে শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকীতে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও অর্থ সহায়তা প্রদান

‘ বঙ্গমাতা সংকটে,সংগ্রামে নির্ভীক সহযাত্রী ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রবিবার সকালে সারা দেশের ন্যায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, নগদ এর মাধ্যমে অনলাইনে অর্থ সহায়তা প্রদান ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনলাইনে অর্থ সহায়তা প্রদান ও সেলাই মেশিন বিতরণের নির্দেশে দেন মানণীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, এমপি। ।এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা পিএএ, অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি) সালমা সেলিম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান,জেলা শিশুবিষক কর্মকর্তা আযুব হোসেন,জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক,ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নেতা এম রায়হান, সাংবাদিক সাজ্জাদ আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের প্রোগ্রাম অফিসার খোন্দকার শরীফা আক্তার।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান। বক্তারা, শেখ ফজিলাতুন নেছা মুজিবের স্বাধীনতায় তার আত্মত্যাগের বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সহযোগিতা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের এস এম সোহেল রানা, রোকেয়া খাতুন, শিললুর রহমান,ফৌজিয়া হক জুই প্রমূখ। জেলা প্রশাসন এর সার্বিক সহযোগিতায় পরে জেলার ৬ টি উপজেলায় ৪২ জন দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও ৩০ জন নারীকে নগদ এর মাধ্যমে অনলাইনে অর্থ সহায়তা প্রদান করা হয়।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...