নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহে সাংস্কৃতিক চত্ত্বর পরিচালনা পরিষদের উদ্যোগে উদযাপিত হলো শরৎ উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমীর পাশে ঝিনাইদহ সাংস্কৃতিক চত্ত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীন-প্রবীণ শিল্পীদের পাশাপাশি শিশু-কিশোরদের পরিবেশনায় বর্ণিল হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ।

উক্ত অনুষ্ঠানে আয়োজকরা জানান, সকল অপসাংস্কৃতির বেড়াজাল থেকে বেরিয়ে ঝিনাইদহের সাংস্কৃতিক অঙ্গন সুস্থ্য ধারার সাংস্কৃতিক চর্চায় সক্রিয় থাকবে।



