28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচা খুন

ঝিনাইদহ সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামে শনিবার সন্ধ্যায় ভাতিজার লাঠির আঘাতে মখলেছুর রহমান বিশ্বাস (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে। সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের বংকিরা পুলিশ ক্যাম্পের এএসআই নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শনিবার বিকালে জমি জায়গা নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের লোকজন বিরোধে জড়িয়ে পড়ে। উভয় পক্ষ ইট পাটকেল ও লাটিসোটা নিয়ে একে অপরের প্রতি ঝাপিয়ে পড়লে উভয় পক্ষের ৫/৬ জন আহত হন। তিনি বলেন, চাচাতো ভাইয়ের ছেলে আলম ও সাইদুর রহমান কবরস্থানে পাশের বাড়ি করতে চাইলে মখলেছুর রহমান বাধা সৃষ্টি করে ও প্রাচীর ভাংচুর করে। মুলত এ নিয়ে দীর্ঘদিন ধরেই বিশ্বাস পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিয়ে ঝিনাইদহ সদর থানায় বহুবার বিচার সালিশ হয়েছে। শনিবার আসরের নামাজের পর ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এডঃ আইয়ূব হোসেনের ভাই ভাতিজারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং লাঠি ও ইট পাটকেলের আঘাতে মখলেছুর রহমান গুরুতর আহত হন। শনিবার সন্ধ্যার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। চিকিৎসকের ভাষ্যমতে অনেক আগেই তিনি মারা গেছেন। নিহতের স্বজন আনিছুর রহমান মৃত্যুর খবর নিশ্চত করেছেন। এ বিষয়ে এখনো থানায় কোন মামলা হয়নি।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...