28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

ঝিনাইদহে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার ও ভিডিপির বৃক্ষরোপন কর্মসূচী

ঝিনাইদহ প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে আনসার ও ভিডিপির পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার সকালে কর্মসূচীর অংশ হিসেবে ঝিনাইদহ আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্টের কার্যালয় চত্বরে বিভিন্ন উপজেলায় রোপনের জন্য গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট সোহাগ হোসেন, সার্কেল অ্যাডজুট্যান্ট ফারিহা তাবাচ্ছুম, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকন উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় বৃক্ষ রোপন অভিযানের অংশ হিসেবে ঝিনাইদহের ৬ উপজেলায় ফলজ, বনজ ও ভেষজ ৭’শ ৭ টি গাছ রোপনের জন্য বিতরণ করা হয়। এছাড়াও জেলা কার্যালয় চত্বরে বিভিন্ন গাছ রোপন করা হয়।

জেলা কমান্ড্যান্ট সোহাগ হোসেন বলেন, আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশে অন্যান্য জেলার ন্যায় ঝিনাইদহ জেলাতেও বৃক্ষরোপন অভিযান চলমান রয়েছে। আমরা আমাদের ৬ উপজেলায় গাছ রোপনের জন্য বিতরণ করেছি। তিনি আরও বলেন, গাছ পরিবেশের অকৃত্রিম বন্ধু। শুধু গাছ লাগালেই হবে না, গাছের সঠিক পরিচর্যা ও নিয়মিত গাছের দেখভাল করতে হবে। আমরা আমাদের কর্মকর্তাদের এই নির্দেশনা দিয়েছি।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...