28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

ঝিনাইদহে অষ্টম শ্রেণির ছাত্র মাহিন নিখোঁজ

ঝিনাইদহে কোচিংয়ে যাওয়ার কথা বলে বের হওয়ার ২৪ ঘণ্টা পার হলেও আর বাড়ি ফিরে আসেনি মোস্তফা মাহিন (১৪) নামে এক কিশোর। ছেলের চিন্তায় মা রেক্সোনা পারভিন বার বার মূর্ছা যাচ্ছেন।
সোমবার (২৪ জুলাই) দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি মাহিন। এ ঘটনায় মাহিনের বাবা লুৎফুল ইসলাম মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
পারিবারিক সূত্রে জানাযায়, ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লুৎফুল ইসলাম-রেক্সোনা পারভিনের বড় ছেলে মাহিন। সে ঝিনাইদহ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। দুই ভাইবোনের মধ্যে মাহিন বড়।
স্কুল ও কোচিংয়ে যাওয়া ছাড়া সে খুব একটা বাড়ি থেকে বের হয় না। অন্যান্য দিনের মতো গতকালও নিজের সাইকেল নিয়ে কোচিংএ যায়। এরপর আর বাড়ি ফেরেনি সে। তার গায়ের রঙ উজ্জল শ্যমলা। উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি। পরনে ছিল কাঠালি রঙয়ের ফুল প্যান্ট ও ছাই রঙয়ের হাফহাতা গেঞ্জি। মাহিনের বাবা লুৎফুল ইসলাম জানান, আমরা পুরো পরিবার নিয়ে দুঃশ্চিন্তায় আছি। ওর মা অসুস্থ হয়ে পড়েছে।
সকল আত্মীয়-স্বজনদের বাড়ি, হাসপাতালে খবর নেয়া হয়েছে। আপনারা আমার ছেলেটাকে খুঁজে দেন। ওর খুব একটা বন্ধুও নেই। নিজের মতো নিজে থাকে। বেশিরভাগ সময় পড়াশুনো নিয়েই ব্যস্ত থাকে।
ঝিনাইদহ সদর থানায় ডিউটি অফিসার সোনালী রানী জানান, এ বিষয়ে মাহিনের বাবা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। পুলিশ কাজ শুরু করেছে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...