28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

ঝিনাইদহের হাটগোপালপুরে পূবালী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে পূবালী ব্যাংকের ৩০ তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাটগোপালপুর বাজারের ফরিদা মল্লিক মার্কেটের ২য় তলায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাটগোপালপুর উপ-শাখার ইনচার্জ মাজেদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির খুলনা অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক এ এইচ এম কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ শাখার সহকারী মহাব্যবস্থাপক কাজী সিহাবুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন,পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নিজামুল গণি লিটু,সাবেক চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস, ব্যবসায়ী তপন কুন্ডু, এ্যাড. আব্দুর রশীদসহ অন্যান্যরা।অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ফিতা কেটে শাখার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এসময় বক্তারা বলেন, ১৯৫৯ সালে প্রথম বাঙালী উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে পূবালী ব্যাংক।তারপর থেকে ৬ টি দশক পেরিয়ে ব্যাংটির বয়স ৬২ বছর।ঐতিহ্যের পথ বেয়ে অর্থনৈতিক অগ্রগতি এই শ্লোগান নিয়ে ব্যাংকটি সেবা দিয়ে যাচ্ছে।হাটগোপালপুরে এই উপ-শাখা উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের ব্যবসায়ীদের আর্থিক সেবা দিয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...