28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

চোরের উৎপাত থেকে বাঁচতে ব্যবসায়ী ও গ্রামবাসীর মানববন্ধন

ঝিনাইদহ শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নে চোরের উৎপাত বেড়েছে, গ্রামের বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত কিংবা দিনে দুপুরে হচ্ছে চুরি। এ বিষয়ে গ্রামবাসী ও এলাকার ব্যবসায়ীরা প্রসাশনকে একাধিকবার জানিয়েও কোন প্রতিকার মিলছেনা। এতে আইন শৃংঙ্খলার ব্যাপক অবনতির অভিযোগ তুলছেন গ্রামবাসী ও ব্যবসায়ীরা।
এদিকে বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর বিকালে আবাইপুর ইউনিয়নে বাজারে গ্রামবাসী ও আবাইপুর বাজার বণিক সমিতি ব্যবসায়ীরা এক মানববন্ধন করেছে। সেসময় বাজারের সকল ব্যবসায়ী ও গ্রামবাসীরা এই মানববন্ধনে অংশগ্রহন করেন। মানববন্ধন চলাকালীন সময়ে ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ রাখেন, ফলে সাধারন ক্রেতারা কিছুটা ভোগান্তিতে পড়েন।মানববন্ধনে ব্যবসায়ী লাভলু মিয়া জানান, বিগত পাঁচ বছর ধরে আবাইপুর বাজারে ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে নিয়মিত চুরি হয়ে আসছে, কিন্তু বর্তমানে চোরের উৎপাত আরও বেড়ে গেছে, যার ফলে ব্যবসা করা মুশকিল হয়ে উঠেছে, আমরা অনেক চেষ্টা করেও এর সমাধান আনতে পারিনি, তিনি আরও বলেন এই চোরদেও পিছনে একটি শক্তিশালী মহল রয়েছে, তাদের ইন্ধনেই এই চুরি গুলো সংঘটিত হচ্ছে। আমরা প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এবিষয়ে পদক্ষেপ নেন, এবং আমরা চোরের উৎপাত থেকে রক্ষা পেতে পারি।

আবাইপুর গ্রামের বাসিন্দা মুজাহিদুল ইসলাম বলেন, আমাদের এলাকায় চোরের উৎপাত হঠাৎ করেই বেড়ে গেছে, গ্রামের বিভিন্ন বাড়ি থেকে, গরু-ছাগল, ভ্যান, ইজিবাইক, মটোর সাইকেল চুরি হয়ে যাচ্ছে। একটি প্রভাবশালী মহলের ছত্রছায়াই এই সংঘবদ্ধ চোর সিন্ডিকেট চলে। আমরা একাধিকবার প্রসাশনের কাছে গেলেও, প্রসাশন এ বিষয়ে আজ পর্যন্ত কোন উদ্যোগ গ্রহণ করে নি। তিনি অভিযোগ করে আরো বলেন, প্রসাশন জানে কে কে চোর, কিন্তু তাদের আসলে কিছু করার নেই, কারন তারা একটি রাজনৈতিক মহলে চলে, একটি ছত্রছায়াই চলে। গ্রামের কারোরই গরু-ছাগল পালনের কায়দা নেই, প্রতিনিয়ত তারা বাড়ি থেকে এগুলো চুরি কওে নিয়ে যাচ্ছে। আমাদের আবাইপুর বাজারে বাইরের কোন ব্যবসায়রিা চুরির ভয়ে ব্যবসা করতে আসে না। আজকের মানববন্ধনের মাধ্যমে প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই এলাকার মানুষ যেন সুন্দর ভাবে বসবাস করতে পারে, এবং ব্যবসা-বাণিজ্য করতে পারে।

আবাইপুর বাজারের বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান বিশ্বাস বলেন, গত ২০ সেপ্টেম্বর বুধবার রাত ৮.৩০ এর সময় বাজারের একটি দোকান থেকে চুরি করে যাবার সময়, হাসান, মুক্তার, ফজর আলী একটি ইজিবাইকের গোডাউন থেকে ব্যাটারি, তার সহ অন্যান্য জিনিস একটি ভ্যানে করে নিয়ে পালিয়ে যাচ্ছিলো। সে সময় বাজারের লোকজন হাসানকে ধরলেও ফজর আলী ও মুক্তার পালিয়ে যায়। সে সময় পুলিশকে খবর দিয়ে তাকে পুলিশে সোপর্দ করি। কিন্তু এখনো বাকি দুজনকে পুলিশ ধরতে পারেনি, আমরা পুলিশকে তাদেরকে ধরার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি তাদরকে ধরার জন্য।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের কাছে জানতে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...