28.9 C
Bangladesh
Wednesday, 12, August 2026

চুরি করে গাছ বিক্রয়ের অভিযোগ ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে

নিয়ম না মেনে ঝিনাইদহ ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) অফিস প্রাঙ্গনের ভেতরের ৫টি বিশালাকৃতির মেহগনি গাছ কাটার অভিযোগ উঠেছে। কতৃর্পক্ষের অনুমতি ছাড়াই চুরি করে নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদুল ইসলাম চৌধরির একক সিদ্ধান্তে সম্প্রতি গাছগুলো কাটা হয়। উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমোদন ও বন বিভাগের ভেলিয়েশন নিধার্রন পূর্বক টেন্ডার করে গাছ বিক্রির সরকারি নিয়ম থাকলেও নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরি কোন কিছুর তোয়াক্কা না করে ১৩ ও১৪ সেপ্টেম্বর ছুটির দিনের সুযোগে সবার অগোচরে গাছগুলো বিক্রি করে দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওজোপাডিকোর একজন কর্মচারী জানান, গাছ গুলো আমাদের সামনেই বড় হয়েছে, প্রায় ২০ বছর গাছগুলোর বয়স। এযাবত কোন কর্মকর্তা গাছগুলো কাটেননি । কিন্তু দেশের এমন পরিস্থিতির সুযোগ নিয়ে এক্সেন সাহেব গাছ গুলো কেটে চুরি করে বিক্রি করে দিলেন।

এবিষয়ে বন বিভাগের সহকারি বন সংরক্ষক খোন্দকার মোঃ গিয়াস উদ্দিন জানান, নিয়ম অনুযায়ী সরকারি কার্যালয়ের কোনো গাছ কাটতে হলে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হবে। এরপর বন বিভাগে আবেদন করতে হয়। ওই আবেদনের পর বন বিভাগ কতৃর্ক গাছের ভ্যালিয়েশন তৈরী করে দিলে গাছ কাটা যায়। কিন্তু সম্প্রতি ওজোপাডিকোর গাছ বিক্রির বিষয়ে কোন ভ্যালিয়েশন ঝিনাইদহ বন বিভাগ কার্যালয় করেনি।

অবৈধভাবে বিনা টেন্ডারে গাছ বিক্রির বিষয়ে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরির কাছে জানতে তার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে সহকারি প্রকৌশলী হিমাদ্রী কুমার পোদ্দার জানান, গাছ কাটার বিষয়ে আমার জানা নেই।
গাছ কাটার বিষয়ে ওজোপাডিকোর প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌঃ মোহাঃ শামসুল আলম জানান, তিনি ঝিনাইদহে গাছ কাটার অনুমোদন দেননি, এ সম্পর্কে জানেনও না, গাছ কাটার বিষয়ে দুই একদিনের মধ্যেই তদন্ত করা হবে।

উল্লেখ্য, নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর ক্ষমতার অপব্যবহার, সাংবাদিকদের লাঞ্চিত করা, বিদ্যুৎ অফিসে দালাল সিন্ডিকেট পরিচালনার মতো কর্মকান্ড ঝিনাইদহ শহরের টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...