28.9 C
Bangladesh
Wednesday, 12, August 2026

চালে ভারতের নিষেধাজ্ঞায় বাংলাদেশসহ যেসব দেশ বেশি ভুগবে

বৈরি আবহাওয়ায় চলতি বছর ভারতে ধানের উৎপাদন হ্রাস পেতে পারে। এ আশঙ্কায় দেশটিতে হু হু করে বেড়ে চলেছে চালের দাম। তাতে লাগাম টানতে এবং অভ্যন্তরে সরবরাহ স্বাভাবিক রাখতে হঠাৎ খাদ্যপণ্যটি রপ্তানি বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার।

এতে কিছু দেশের ওপর ‘মারাত্মক’ প্রভাব পড়বে বলে শঙ্কা জেগেছে। ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্য দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ অর্থবছরে ভারত থেকে নন-বাসমতি সাদা চাল কিনেছে ১৪০টিরও বেশি দেশ। গত ২০ জুলাই কেন্দ্রীয় সরকার তা রপ্তানি বন্ধ করায় স্বাভাবিকভাবেই সামনের দিনে এদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তবে সবচেয়ে বেশি ভুগবে দক্ষিণ-পূর্ব এশিয়ার নেপাল ও বাংলাদেশ, আফ্রিকার মাদাগাস্কার, বেনিন, কেনিয়া ও আইভরিকোস্ট, এশিয়ার মালয়েশিয়া ও ভিয়েতনাম এবং মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে। ভারতীয় চালের সর্বোচ্চ ক্রেতা এসব দেশ। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারত থেকে সবচেয়ে বেশি চাল কেনা ৫০ দেশের তালিকায় শীর্ষে রয়েছে নেপাল। ১১তম স্থানে আছে বাংলাদেশ। আর যুক্তরাষ্ট্রের অবস্থান ৩৪তম। ভারতের নিষেধাজ্ঞায় এ তিন দেশের ওপর বাজে প্রভাব পড়বে।

ক্যামেরুন, টোগো, মোজাম্বিক, গায়ানা, অ্যাঙ্গোলা, সৌদি আরব, কাতার, সিঙ্গাপুর, ইরাক, তিমুর-লিস্তা, ঘানা, মিশর, শ্রীলঙ্কা, চীন, ডিআর কঙ্গো, ব্রাজিল, ওমান, কঙ্গো, ইন্দোনেশিয়া, তুরস্ক, আলজেরিয়া, নাইজার ও ইয়েমেন সংকটের মুখে পড়বে। এছাড়া তানজানিয়া, রাশিয়া, সেনেগাল, বুরকিনো ফাসো, পাপুয়া নিউগিনি, ইরান, কুয়েত, ফিলিপাইন, ভুটান, পুয়ের্তেরিকো, সুদান, জিবুতি, মাউরিশিয়াস, ভেনেজুয়েলা, বাহরাইন, সিয়েরালিওন, রোমানিয়া ও যুক্তরাজ্য ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ দক্ষিণ এশিয়া, সাব-সাহারান আফ্রিকা, পূর্ব এশিয়া ও প্যাসিফিক, পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকা, ইউরোপ ও মধ্য এশিয়া, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় এবং উত্তর আমেরিকার দেশগুলো দারুণ ক্ষতির সম্মুক্ষীণ হবে।

এবার ভারতের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা হয়েছে। এছাড়া অন্যান্য অঞ্চলে কম বৃষ্টিপাত হয়েছে। এতে এ বছর দেশটিতে ধান রোপন ব্যাপক ব্যাহত হয়েছে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...