28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

গরু ও ইজিবাইক ফেলে পালালো চোর

ঝিনাইদহ সদর উপজেলার কাশিমপুর গ্রাম থেকে গরু চুরির পর ইজিবাইকে করে পালানোর সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে ইজিবাইক ও গরু রেখেই পালিয়ে যায় ৩ চোর। পুলিশ ইজিবাইক জব্দ করে চুরি হওয়া গরু মালিকের কাছ হস্তান্তর করে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। গান্না ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কাশিমপুর গ্রামের বাসিন্দা ওবায়দুল হক রিপন জানান, কাশিমপুর থেকে মহিউদ্দিনের ছেলে বাবলুর গরু চুরি করে ইজিবাইকে তুলে পালাচ্ছিল মাধবপুর গ্রামের সিরাজের ছেলে তরিকুল, কাশিমপুর গ্রামের লেন্টুর ছেলে জনি ও উসমানের ছেলে শিপন। রাস্তা দিয়ে আসার সময় কাশিমপুর গ্রামের নিলু জোয়ার্দারের ছেলে ভুট্টো ইজিবাইকে গরু দেখে সন্দেহ হলে পিছু নেয়। এ সময় স্থানীয় লোকেরা ধাওয়া দিলে কালীগঞ্জ-ডাকবাংলা রোডের চান্দেরপোল গ্রামে ইজিবাইক রেখে পালিয়ে যায়। চেয়ারম্যান আরো জানান, এলাকায় কয়েক মাস ধরে গরু চুরি বেড়েছে। কাশিমপুর, দহিজুড়ি, মাধবপুর ও পার্শ্ববর্তী জালালপুর গ্রাম থেকে বেশ কয়েকটি গরুও চুরি হয়েছে। তবে এখনও পুলিশ কোন চোরকেই ধরতে পারেনি। এই বিষয়ে বেতাই-চন্ডিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সিরাজুল আলম জানান, আমরা খবর পেয়ে ইজিবাইক জব্দ করে ক্যাম্পে নিয়ে এসেছি। চোর ধরার চেষ্টা চলছে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...