28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

গণটিকা কর্মসূচির ব্যবস্থাপনা

কিন্তু বিভিন্ন স্থান থেকে টিকা ব্যবস্থাপনায় যেসব অনিয়ম ও দুর্নীতির খবর আসছে, তা উদ্বেগজনক। বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বুথে একজন স্বাস্থ্যকর্মী টিকাপ্রার্থীদের শরীরে সুচ ঢুকালেও টিকা না দিয়ে পাশের মেঝেতে রাখা ঝুড়িতে ফেলে দিয়েছেন। কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পরীক্ষা করে ২০টি সিরিঞ্জে টিকা পাওয়া যায়। অন্যদিকে চট্টগ্রামের পটিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট মো. রবিউল হোসেন সেখানে মজুত টিকা থেকে দুই হাজার ডোজ সরিয়ে ফেলে হুইপ সামশুল হকের ইউনিয়ন শোভনদণ্ডীতে ৩০ ও ৩১ জুলাই আগাম টিকা দেওয়ার ব্যবস্থা করেন। তিনি টিকা দেওয়ার বিনিময়ে প্রত্যেকের কাছ থেকে ৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন বলেও অভিযোগ আছে। ময়মনসিংহে ছাত্রলীগের এক কর্মীর সঙ্গে বচসায় আড়াই ঘণ্টা টিকা দেওয়া স্থগিত ছিল। এসব আলামত উদ্বেগজনক বলেই মনে করি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১ কোটি ৩৭ লাখ ডোজ টিকা সরকারের কাছে মজুত আছে। আরও টিকা আসছে। সে ক্ষেত্রে ধারণা করা যায়, কর্মসূচির জন্য প্রয়োজনীয় টিকা পেতে সমস্যা হবে না। সমস্যা হলো ব্যবস্থাপনা। যেখানে স্বাস্থ্য বিভাগ দিনে তিন লাখ টিকা দিতেই হিমশিম খাচ্ছে, সেখানে সাত দিনে এক কোটি টিকা কীভাবে দেবে, সেই প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে সরকারে কি সুষ্ঠু পরিকল্পনা ও প্রস্তুতি আছে? আর কেবল প্রস্তুতি থাকলেই হবে না, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় লোকবল থাকতে হবে। টিকা পরিবহনের জন্য প্রয়োজনীয় যানবাহন থাকতে হবে

আমরা স্বাস্থ্যসেবার যেদিকে তাকাই, সেদিকেই অব্যবস্থা, অদক্ষতা ও দুর্নীতির আলামত দেখতে পাই। কিন্তু কর্তাব্যক্তিরা নির্বিকার। সাহেদ-সাবরিনার মতো কেলেঙ্কারি না হওয়া পর্যন্ত স্বাস্থ্য বিভাগের কর্তাব্যক্তিদের হুঁশ হয় না।

সরকারের বিধিনিষেধ খুব একটা কাজ দেয়নি, জনগণকে স্বাস্থ্যবিধিও মানাতে পারেনি। এখন যদি গণটিকা কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রেও ব্যবস্থাপনাগত সমস্যা দেখা দেয়, তবে পরিস্থিতি শোচনীয় আকার ধারণ করবে। তবে আশার কথা, বাংলাদেশ অতীতে টিকা কর্মসূচিতে সফল হয়েছে। করোনাকালেও সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় সাড়ে তিন কোটি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। তাই ৭ আগস্ট থেকে শুরু হওয়া টিকা কর্মসূচি সফল করা অসম্ভব নয়, যদি সরকারের কঠোর নজরদারি থাকে এবং স্বাস্থ্য বিভাগে লুকিয়ে থাকা দুষ্ট চক্রকে দ্রুত শাস্তির আওতায় আনতে পারে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...