28.9 C
Bangladesh
Wednesday, 12, August 2026

কুষ্টিয়ায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে স্বামী-স্ত্রী আহত, আটক-৩

কুষ্টিয়ার দৌলতপুরে বোমা বানাতে গিয়ে বিষ্ফোরণের ঘটনায় বোমা তৈরীর কারিগর বক্কর (২৭) ও তার স্ত্রী মধুবালা ওরফে মধু (২৪) নামে দু’জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামে বোমা বিষ্ফোরণের এ ঘটনা ঘটে। আহত বক্কর ও তার স্ত্রী মধুবালাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন, একই গ্রামের ইয়াকুব মন্ডলের ছেলে সাবেক ইউপি সদস্য আবুল কালাম (৪৫), মৃত আমিরুল মাষ্টারের ছেলে বিকু (৪০) ও তাহের আলীর ছেলে রায়হান (২২)। স্থানীয়রা জানান, বিলগাথুয়া গ্রামের ইন্তাজ মন্ডলের ছেলে বক্কর ও তার স্ত্রী মধুবালা নিজ বাড়িতে বোমা তৈরী করছিল। এসময় একটি বোমা বিকট শব্দে বিষ্ফোরণ ঘটলে বক্কর ও তার স্ত্রী মধুবালা গুরুতর আহত হয়। উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন জানান, বোমা বিষ্ফোরণের সময় ঘরের তাদের ঘরের টিনের চালা উড়ে যায়। এতে গুরুতর আহত হয়েছেন তারা। প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশারফুজ্জামান মুকুল মাষ্টার জানান, বিলগাথুয়া গ্রামের নিজ বাড়িতে বক্কর ও তার স্ত্রী মধুবালা ওরফে মধু বোমা বানানোর সময় একটি বোমার বিষ্ফোরণ ঘটলে বক্কর ও তার স্ত্রী মধু আহত হয়। আহতদের মধ্যে বক্করের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, বোমা তৈরী করতে গিয়ে বিষ্ফোরণ ঘটে বক্কর ও তার স্ত্রী মধু আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে এলাকার লোকজন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনাস্থল থেকে বিষ্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...