28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

কালীগঞ্জে জমি বিক্রির কথা বলে টাকা আত্মসাৎ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নিজেস্ব প্রতিবেদক :

ঝিনাইদহের কালীগঞ্জে জমি বিক্রির কথা বলে টাকা নিয়ে আত্মসাৎ করেছে এক প্রতারক। জমি রেজিস্ট্রি না করে উল্টো ক্রেতাদের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন করে উপজেলা শিবনগর গ্রামের ভুক্তভোগী সৌদিয়া পারভীন পান্না। সংবাদ সম্মেলন থেকে তিনি অভিযোগ করা হয়, ২০২৩ সালে শিবনগর এলাকার মুসা মন্ডলের মেয়ে পারভীন বেগম পারুলের কাছ থেকে সৌদিয়া পারভীন পান্নার পিতা আব্দুস সাত্তার শিবনগর মৌজার ৫২৭নং দাগ থেকে ৪ শতক জমি ক্রয় করার জন্য ১২ লক্ষ ৪০ হাজার টাকা বায়না করেন। স্বাক্ষীদের উপস্থিতিতে সেটি লিখিত স্ট্যাম্প করা হয়। জমিটির মোট মূল্য নির্ধারণ করা হয় ১৪ লাখ টাকা। এরপর জমি রেজিস্ট্রি করতে চাইলে বিভিন্ন তালবাহান শুরু করে প্রতারক পারুল। রেজিস্ট্রির দিন ধার্য করা হলে জমি রেজিস্ট্রি করে না দিয়ে ঢাকায় পালিয়ে যায়। গত সংসদ নির্বাচনের সময় বাড়িতে এলে তাকে জমি রেজিস্ট্রি করে দিতে বললে তিনি দিতে অস্বীকার করেন।

ভুক্তভোগী সৌদিয়া পারভীন পান্না অভিযোগ করে বলেন, আমরা উপায় না পেয়ে আদালতে মামলা করেছি। মামলা দায়েরের পর থেকে আমাদের নানা ভাবে হুমকি ধামকি দিচ্ছে। স্বাক্ষীদের বাড়িতে গিয়ে আদালতে না যেতে হুমকি দিচ্ছে। এমনকি একজন স্বাক্ষীর জমির ফসলও নষ্ট করে দিয়েছে। আমরা হুমকিদাতাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি কিন্তু তার কোন প্রতিকার পায়নি। আমরা চাই আমাদের ন্যায্য দাবী বাকী টাকা নিয়ে আমাদের জমি রেজিস্ট্রি করে দিক। সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী সৌদিয়া পারভীন পান্নার পিতা আব্দুস সাত্তার, ভাই ফারুক হোসেন বোন জামাই শেখ আক্তারুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে অভিযুক্ত পারুল বলেন ‘আমার সময় হলে আমি জমি রেজিস্ট্রি করে দিব বলে কল কেটে দেন।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...