28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

করোনা সংকট মোকাবিলায় ঝিনাইদহ পৌর কর্তৃপক্ষের প্রতিশ্রুতি

করোনাকালীন পৌর সেবার মানোন্নয়নে ঝিনাইদহ পৌরসভার ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রণয়নে তৃণমূল জনগণের মতামত গ্রহণের লক্ষ্যে উন্মুক্ত বাজেট আলোচনা সোমবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নাগরিকগণ দাবি তোলেন বাজেট হোক করোনার জন্য রূপান্তরিত, বাজেট হোক বাঁচার জন্য। স্বাস্থ্য খাতে মোট বাজেট বৃদ্ধিসহ করোনা মোকাবিলায় অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ী ও অক্সিজেন সেবা দেওয়ার জন্য বাজেট বরাদ্দ ও বিকল্প অস্থায়ী হাসপাতাল ব্যবস্থার জন্য উদ্যোগ গ্রহণের প্রস্তাব করা হয়। এছাড়াও ড্রেন ও রাস্তা সংস্কার এবং নির্মান ব্যয় বৃদ্ধি, ড্রেন পরিস্কার-পরিচ্ছন্ন রাখা বিষয়ে সচেতন করতে মাইকিং, ডেঙ্গু মশা নিধনের বরাদ্দ বৃদ্ধি, প্রত্যেক মহল্লায় ডাস্টবিন দেওয়া, নবগঙ্গা দখল ও দুষণমুক্ত করা এবং পৌরকর কমানোর জোর দাবি জানানো হয়। অংশগ্রহণকারীগণ মনে করেন পৌর নাগরিকের টাকায় যেহেতু বেতন হয় সেহেতু কর্মকর্তা ও কর্মচারীদের আরও সেবামূখী হওয়া, উন্নয়ন প্রকল্প পেতে সচেষ্ট থাকা ও নারীর ক্ষমতায়নে বিশেষ বরাদ্ধ রাখার প্রতি আরও সচেতন ভূমিকা রাখতে হবে। পৌরসভার বাজেট উপস্থাপন করেন পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝিনাইদহের সহযোগিতায় এবং ঝিনাইদহ পৌরসভার আয়োজনে জুম অনুষ্ঠানে জনগণের সাথে নিবিড়ভাবে মতবিনিময় করেন মেয়র ও কাউন্সিলরবৃন্দ। টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস বলেন, এরূপ আয়োজন স্বচছতা ও জবাবদিহিতা বৃদ্ধির সহায়ক, যা অন্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় হতে পারে। প্রত্যাশা ব্যক্ত করেন যে, কোভিড-১৯ প্রতিরোধে এই বাজেট ভূমিকা রাখবে এবং নাগরিক মতামতের প্রতিফলন ঘটিয়ে সকল প্রকার দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে এটি বাস্তবায়িত হবে। সনাক সভাপতি মো: সায়েদুল আলমের সভাপতিত্বে সঞ্চালক ছিলেন সনাকের স্থানীয় সরকার উপ-কমিটির আহবায়ক সুরাইয়া পারভীন মলি। মূল্যবান বক্তব্য দেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি আমিনুর রহমান টুকু, সাংবাদিক মিজানুর রহমান, পৌরসভার সচিব মোঃ মুস্তাক আহমেদ এবং সনাক সহসভাপতি নাসরিন ইসলাম। অনুষ্ঠানে পৌর কর্তৃপক্ষ চুড়ান্ত বাজেটে করোনা মোকাবিলায় অ্যাম্বুলেন্স ব্যবস্থাসহ ড্রেন ও রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেন।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...