28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

হাত-পা বেঁধে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ করলেন প্রাইভেট শিক্ষক

ঝিনাইদহের শৈলকুপায় ৫ম শ্রেণীর স্কুল ছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম অনিক ইসলাম (২৯)।

ঘটনাটি উপজেলার ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুর (জয়ন্তীনগর) গ্রামে ঘটেছে। অভিযুক্ত প্রাইভেট শিক্ষক গাড়াগঞ্জ চন্ডিপুর গ্রামের কীটনাশক ব্যবসায়ী গোলাম সরোয়ারের ছেলে। সে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দীর্ঘদিন সে তার মামা বাড়ী বসন্তপুর (জয়ন্তীনগর) গ্রামে থাকে বলে পরিবারের লোকজন জানিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, লেখাপড়া করার সুবাদে বসন্তপুর (জয়ন্তীনগর) গ্রামে মামা সোহেল ও জুয়েলের বাড়ীতে দীর্ঘদিন যাবৎ থাকার সুবাধে সেখানে বেশ কিছু ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়াতো অনিক। ধর্ষনের শিকার ৫ম শ্রেনীর ঐ ছাত্রীকেও সে প্রাইভেট পড়াতো। গত রবিবার সন্ধার পর ধর্ষিতার মা বাড়ীর বাইরে ফোনে কথা বলছিল। এসময় পেছন থেকে মেয়েটিকে জোর পূর্বক মুখ চেপে ধরে অনিক তার নিজের ঘরে নিয়ে যায়। এসময় মুখ ও হাত-পা বেধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে তাকে ছেড়ে দিলে মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ী ফিরে তার মাকে সব খুলে বলে।

ঘটনা জানাজানি হলে মুহুর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ছেলের মামার পরিবার ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠে। এক পর্যায়ে মেয়ের পরিবারকে বিষয়টি ধামাচাপা দিতে এলাকায় গাম্য শালিসে ৪০ হাজার টাকা জরিমানা দেয় ছেলের পরিবার। এরপর থেকে অভিযুক্ত অনিক গাঁ ঢাকা দিয়েছে বলে জানা যায়।

ধর্ষনের শিকার মেয়ের মা জানায়, মোবাইলে নেটওয়ার্ক কম পাওয়ায় তিনি বাড়ীর বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। এসময় তার মেয়েও পেছনে দাঁড়িয়ে ছিলো। কখন যে অনিক তার মেয়েকে মুখ চেপে ধরে নিজ ঘরে নিয়ে হাত-পা বেধে ধর্ষণ করেছে তা তিনি টের পাননি। মেয়েকে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ী ফিরে তার মাকে ঘটনার সব খুলে বলে। এরপর থেকেই তার মেয়ে ভয়ে ও শারিরিক কষ্ট সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ে।

ধর্ষিতার মা শালিসে ৪০ হাজার টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে তিনি মেয়ের ধর্ষণের বিচার দাবী করেন। সেই সাথে তিনি আরো জানান, সামাজিক চাপে তারা আইনের আশ্রয় নিতে পারছেনা।

এদিকে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত পলাতক অনিকের পিতা কীটনাশক ব্যবসায়ী গোলাম সরোয়ার জানান, ঘটনাটি সম্পর্কে তিনি কিছুই জানতেন না। পরে লোকমুখে শুনেছেন।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...