28.9 C
Bangladesh
Wednesday, 12, August 2026

হরিণাকুন্ডুতে ভুমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের ছোট ভাদড়া গ্রামে যৌতুক না দেওয়ায় সিমা খাতুন (১৯) নামের এক গৃহবধুকে অমানষিক নির্যাতন করেছে তার স্বামী ও শ্বশুড় বাড়ির লোকজন। সোমবার রাতে এ ঘটনা ঘটে। নির্যাতিতা সিমা খাতুনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিমার মা আঙ্গুরা খাতুন জানান, ১ বছর আগে ছোট ভাদড়া গ্রামের টিপু বিশ্বাসের ছেলে রনি বিশ্বাসের সাথে বিয়ে হয়। বিয়ের সময় পরিবার থেকে রনিকে সোনার গহনাসহ নানা উপকরণ দেওয়া হয়। বিয়ের পর কিছুদিন ঠিকঠাক চলে আসলেও ৬ মাস পর থেকে সিমার উপর নির্যাতন শুরু করে রনি ও তার পরিবার। বাবার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করায় প্রায়ই তাকে শারিরীক ও মানষিক নির্যাতন করে আসছিল। সর্বশেষ মঙ্গলবার রাতে সিমা খাতুনকে রনি, শ্বশুড় টিপু সুলতান ও শ্বাশুড়ি তাকে অমানষিক নির্যাতন করে। মারধরে অজ্ঞান হয়ে গেলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সিমার মা আঙ্গুরা খাতুন বলেন, রনি জোড়াদহ ভূমি অফিসে চাকুরি করে। বিয়ের পর থেকে ওই লোভী রনি আমার মেয়েকে নির্যাতন করছে। আমি এর বিচার চাই। অভিযুক্ত রনি বিশ্বাস বলেন, অনেক বিষয় আছে ভাই। সরাসরি দেখা করেন বলতে পারব। এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, ঘটনাটি শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...