28.9 C
Bangladesh
Tuesday, 23, June 2026

স্কুলের পাশে ময়লার ভাগাড়, চরম স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা

অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে তীব্র দুর্গন্ধের মধ্যে নিয়মিত ক্লাস করতে হচ্ছে খুদে শিক্ষার্থীদের। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিক্ষার্থীরা।

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কলেজ পাড়ার কলাহাটা মোড়ের জেলা পরিষদ ডাকবাংলোর পেছনে এমইউ কলেজিয়েট স্কুলটি অবস্থিত। স্কুলে প্রবেশের দ্বিতীয় গেটের সামনে ফেলা হয় কালীগঞ্জ বাজারের কাচাঁমাল ও কলা হাটার ময়লার অংশ।

জানা যায়, গতকয়েক বছর ধরে সেখানে নিয়মিতভাবে বাজারের ময়লা ফেলে স্কুলের পরিবেশ নষ্ট করা হচ্ছে।

এম, ইউ কলেজিয়েট স্কুলটি ২০০২ সালে স্থাপিত হয়। প্রথমে স্কুলটি সরকারি মাহতাব উদ্দিন কলেজ হেস্টেল ক্লাসরুম পরিচালনা করা হলেও বর্তমানে স্কুলটির নিজস্ব ২০শতক জমিতে ৭টি ক্লাস রুম ১টি অফিস রুম ও ১টি অভিভাবকদের বসার জন্য রুম রয়েছে। ১৪৪জন শিক্ষার্থী পড়ালেখা করছে স্কুলটিতে। ১০জন শিক্ষক ও কর্মচারি রয়েছেন।

আরও জানা যায়, কালীগঞ্জ উপজেলার বৃহত্তম কৃষিপণ্যের দৈনিক পাইকারি হাটে প্রায় ১০০টি পাইকারি ও খুচরা বিক্রি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার ক্রেতা-বিক্রেতা নিয়মিত ওই হাটে কৃষিপণ্য কেনাবেচা করতে আসেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গত কয়েক বছর ধরে এখানে ময়লা ফেলা হলেও পরিষ্কার বা বর্জ্য অপসারণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ময়লা-আবর্জনা সেখানেই পচে যায়। এর পর তীব্র দুর্গন্ধ ছড়ায়। এই নোংরা পরিবেশেই চলাফেরা করতে হয় এলাকাবাসী ও স্কুলের খুদে শিক্ষার্থীদের। অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে তীব্র দুর্গন্ধের মধ্যে নিয়মিত ক্লাস করতে হচ্ছে খুদে শিশু শিক্ষার্থীদের। শ্রেণিকক্ষের দরজা-জানালা বন্ধ করেও দুর্গন্ধের থেকে রেহাই পাচ্ছেন না শিক্ষক ও শিক্ষার্থীরা।

অভিভাবক দিপংকর সিকদার জানান, আমরা আমাদের বাচ্চাদের নিয়ে ওই রাস্তা দিয়ে যেতে পারি না।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...