28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

সুড়ঙ্গের অশ্লীলতা নিয়ে কথা বলা অসঙ্গত -শহীদুজ্জামান সেলিম

এবারের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি বেশ ভাল চলছে। তবে এরই মধ্যে অভিযোগ উঠেছে, সিনেমাটিতে অশ্লীল দৃশ্য রয়েছে। ফলে পরিবার নিয়ে দেখতে বিব্রতবোধ করছেন অনেকে। এ অভিযোগের প্রেক্ষাপটে অনেকটা ক্ষুদ্ধ হয়েই সিনেমাটিতে অভিনয় করা অভিনেতা শহীদুজ্জামান সেলিম বলেছেন, যারা সুড়ঙ্গে অশ্লীল দৃশ্য আছে বলে দাবি করছেন, তারা ঘরে নারীদের রেসলিং দেখেন। তিনি বলেন, এটা একদমই বাজে কথা। আমি নিজে সিনেমাটা দেখেছি। যারা বলছেন, ওনারা বাসায় টিভিতে রেসলিং দেখেন। মেয়েদের রেসলিং দেখেন বলে আমার ধারণা। ওনারা ওটিটি মাধ্যম দেখেন, নেটফ্লিক্স বা বিভিন্ন মাধ্যম দেখেন। ওনারা ইউটিউবে সিনেমা দেখেন। হিন্দি ছবির যে নায়িকারা আছেন বা ভারতীয় ছবিগুলোর নায়িকারা যেসব পোশাক পরে গানের দৃশ্যে যেভাবে অভিনয় করছে, সেটা যদি ওনারা দেখতে পারেন, তাহলে এটা নিয়ে কথা বলা অসঙ্গত। তাদের এসব সিনেমা দেখার দরকার নেই বলে আমি মনে করি। অশ্লীল দাবি করা দৃশ্যটি গল্পের প্রয়োজনে যুক্ত করা হয়েছে উল্লেখ করে সেলিম বলেন, যে দৃশ্যটি দেখানো হয়েছে সেটি দরকার ছিল। গল্পের কারণে দেখানো হয়েছে। এটি একটি পরকীয়া প্রেম হচ্ছে। পরকীয়াটি কোন পরিস্থিতিতে হলো বা ঘটল এবং তখনকার পরিবেশটা কী সেটা একেবারেই চরিত্র ও গল্পের কারণে এসেছে। অন্য কোনও কারণে নয়। বরং আমাকে বললে বলব, ছবিতে যে আইটেম গানটি দেখানো হয়েছে সেটার প্রয়োজন ছিল না আসলে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...