28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

সাংবাদিক রোজিনার মুক্তি সহ ৩ দফা দাবীতে ঝিনাইদহে সাংবাদিকদের মানববন্ধন

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি চাই, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুনেছার পদত্যাগ সহ রোজিানার উপর নির্যাতনকারী জড়িত সকলের গ্রেপ্তার করে শাস্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন ৩২ ধারা বাতিলে দাবীতে ঝিনাইদহে সাংবাদিকদের মানববন্ধন পালিত হয়েছে।

১৯ শে মে বুধবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচী পালিত হয়। এতে ঝিনাইদহের এক ঝাক সাংবাদিক ঝিনাইহদের সাংবাদিক বৃন্দের ব্যানার ফেস্টুন নিয়ে ঝিনাইদহে কর্মরত বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মী, মানবাধিকার কর্মীরা অংশ নেয়। সাংবাদিকদের এই মানব বন্ধনে দাবীর সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাসদের জেলা সমন্ময়ক অ্যাডঃ আসাদুল ইসলাম ও সংহতি জানিয়ে উপস্থিত ছিল বাংলাদেশ নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক স্বপ্না সুলতানা।

মানব বন্ধনে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক শাহিদুর রহমান সন্টূ, ঝিনাইদহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক শামীমুল ইসলাম শামীম, নির্বাহী সদস্য এম এ জলিল, ঝিনাইদহ জেলা রিপোটার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি ওহিদুজ্জামান টূকু প্রমুখ। মানব বন্ধনটি পরিচালনা করে ঝিনাইদহের বিশিষ্ট সাংবাদিক সাহিদুল এনাম পল্লব। মানববন্ধনে উপস্থিত ছিল ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক যমুনা টিভির জেলা প্রতিনিধি নাছিম আনছারী, ৭১র টিভির জেলা প্রতিনিধি রাজীব আহাসান, জি টিভির জেলা প্রতিনিধি রকি সহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকার সাংবাদিক বৃন্দ।

এ সময় বক্তারা বলেন, গ্রেফতার আর জেল বন্দি করে লেখার স্বাধীনতা স্তব্ধ করা যাবে না। প্রতিবাদকারীদের ভাষায় বাংলাদেশে হুইসল ব্লোয়াস আইন অনুযায়ী কেউ দুর্নীতি বিষয়ে তথ্য প্রকাশ করলে তাকে পুরস্কৃত করার কথা। অথচ সাংবাদিক রোজিনার ক্ষেত্রে ঘটেছে ঠিক উল্টোটা। রোজিনা রাষ্ট্রের কর্মচারীদের দুর্নীতি ঠেকাতে সরকারকে সহায়তা করছিলেন। কিন্তু তাকে প্রটেকশন না দিয়ে চোরদের পক্ষাবলম্বন করা দুঃখজনক। বক্তারা, সাংবাদিক রোজিনাকে নির্যাতনের প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবী জানান। সেই সাথে অতিরিক্ত সচিব জেবুন্নেছার পদত্যাগ দাবী করেন।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...