28.9 C
Bangladesh
Tuesday, 23, June 2026

সরকারী চাল আত্মসাৎ মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সরকারী চাল আত্মসাৎ মামলায় আদালতের নির্দেশে ইউপি চেয়ারম্যান মনজুর রাশেদকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৩জুলাই) সকালে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নাজিমুদৌলা এ আদেশ দেন। আসামী মনজুর রাশেদ জেলার হরিনাকুন্ডু উপজেলার ৩নং তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন জানান, গত ঈদুল ফিতর উপলক্ষ্যে গরিব অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিনামূল্যে চাল বিতরণে জন্য সরকারী বরাদ্দকৃত সমুদয় চাউল বিতরণ না করে গোডাউনে মজুদ রাখে হরিনাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউপি চেয়ারম্যান। অসৎ উদ্দেশ্যে ভিজিএফ’র চাউল ইউনিয়ন পরিষদের গোডাউনে মজুদ রাখায় সিলগালা করে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইউপি চেয়ারম্যান মনজুর রাশেদ বিষয়টি নিয়ে সদুত্তর দিতে না পারায় হরিনাকুন্ডু থানায় মামলা দায়ের করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান।

মামলার পর চেয়ারম্যান মনজুর রাশেদ চলতি বছরের ৯ মে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। সেই সাথে উচ্চ আদালত ৬ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নেওয়ার আদেশ দেন। আদালতের আদেশ অমান্য করে ৬ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে জামিন নানিয়ে আজ সোমবার জামিনের জন্য আদালতে হাজির হলে আদালত জামিন মঞ্জুর না করে কারগারে পাঠানোর নির্দেশ দেন।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...