28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

শৈলকূপায় দুলাল বিশ্বাসের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম দুলালের সঙ্গে স্থানীয় নেতা-কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বিশ্বাস বিল্ডার্স ও দৈনিক কালবেলার ব্যবস্থপনা পরিচালনক আলহাজ নজরুল ইসলাম দুলালের নিজ বাস ভবনে আবাইপুরের পাচঁপাখিয়া গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওই মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতা-কর্মীরা উপস্থিত হন। এ সময় অনান্যদের মধ্যে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরোয়ার জাহান বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শ ম জুলফিকার কায়সার টিপু, উপজেলা কৃষক লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বাবলু জোয়ার্দ্দার, সাবেক জেলা পরিষদ সদস্য রেজাউল খানসহ শতাধিক নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা জানান, ঝিনাইদহের শৈলকূপায় দীর্ঘদিনের সামাজিক কোন্দল ও দলীয় প্রতিপক্ষের আধিপত্যের জেরে সহিংসতার মাধ্যমে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। যে কারণে বর্তমান সংসদ সদস্য আব্দুল হাই এর দায় এড়াতে পারেন না। গোটা দেশে উন্নয়ন হলেও শৈলকূপাতে তেমন দৃশ্যত কোনো উন্নয়নের ছোয়া লাগেনি। সাধারণ মানুষের দুর্ভোগ আজ চরমে পৌঁছেছে।
তারা আরও অভিযোগ করে জানান, গত শুক্রবারও গোলকনগর গ্রামে আব্দুল হাই এমপির সমর্থিতদের হামলায় দুলাল বিশ্বাস গ্রুপের আবু সাঈদ বিশ্বাস নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছে।

অবিলম্বে তারা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান, জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। দলীয় নেতা-কর্মীরা আরও জানান, নিজ দলের কর্মীদের মিথ্যা মামলাসহ নানা রকম ভয়-ভীতি থেকে রেহাই পেতে শৈলকূপার জনগন নতুন মুখ হিসেবে মুক্তিযোদ্ধার সন্তান দুলাল বিশ্বাসকে নৌকার প্রার্থী হিসেবে দেখতে চান।

এ সময় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম দুলাল বলেন, সমাজে সহিংসতা, বিশৃঙ্খলা, অরাজকতা ও গোলযোগ আমি চাই না। আমি শান্তি প্রিয় মানুষ। এলাকার মানুষের মানব কল্যাণে কাজ করে যেতে চাই। আপনাদের বিপদে-আপদে সুখ-দুঃখের সাথী হয়ে বাচঁতে চাই। আপনারা সকল ইউনিয়নে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনা সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরবেন। উন্নয়ণ অব্যাহত রাখতে হলে আবারও এ সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। সে কারণে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দলের পক্ষে কাজ করুন। আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আপনাদের সেবা করার জন্যই বছরের পর বছর ধরে এলাকার জন্য কাজ করে চলেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...