28.9 C
Bangladesh
Wednesday, 12, August 2026

শৈলকুপায় জমি বিক্রি করে মেম্বর প্রার্থীর রাস্তা নির্মান!

নিজের আবাদী জমি বিক্রি করে চার কিলোমিটার রাস্তা সংস্কার করে দিচ্ছেন মামুনুর রশিদ নামে এক মেম্বর প্রার্থী। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়ি গ্রামের বসির মন্ডলের ছেলে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাকিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দিতা করছেন। জমি বিক্রি করে জনসাধারণের জন্য মামুনুর রশিদের এই রাস্তা নির্মানের খবর এলাকায় বেশ প্রসংশিত হয়েছে। সরেজমিনে দেখা গেছে, হাকিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কয়েক হাজার লোকের বসবাস এই ওয়ার্ডের মানুষ কাঁদা পানি মাড়িয়ে চলাচল করতেন। সাধারণ মানুষের কষ্টের শেষ নেই। মামুনুর রশিদের ভাষ্যমতে, ভোট নয়, জনগনের আস্থা অর্জনের জন্যই তিনি বালি এবং ইট দিয়ে রাস্তা সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করে তুলছেন। আর এই টাকা তিনি পিতার নামে থাকা ২০ শতক আবাদী জমি বিক্রি করে জোগাড় করেছেন। শৈলকুপার মাদলা গ্রাামের বাসিন্দা আবু দাউদ জানান, মেম্বাররা সাধারণত নির্বাচনের আগে উন্নয়নের প্রতিশ্রæতি দিয়ে ভোটের পর আর দেখা পাওয়া যায় না। কিন্তু মামুন নির্বাচিত হওয়ার আগেই চলাচলের অযোগ্য রাস্তাটি সংস্কার করে দিয়েছেন। আইয়ুব হোসেন নামে মামুনের প্রতিদ্বন্দি প্রার্থী বলেন, মামুনের এমন কাজকে আমি সাধুবাদ জানাই। স্থানীয় হাকিমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান জিকু বলেন, জমি বিক্রির টাকা দিয়ে রাস্তা সংস্কার করা এক বিরল ঘটনা। মামুনুর রশিদের এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...