28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

শৈলকুপার মির্জাপুর গ্রামে দুই ভায়ের মৃত্যুতে শোকের মাতম

শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামে শুনসান নীরবতা। শোকে ঢাকা পড়েছে গোটা গ্রাম। এক সঙ্গে আপন দুই ভাইয়ের মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রামবাসি। পাড়া প্রতিবেশি দুই ভাইকে দেখেছে কত প্রানবন্ত, অথচ আজ তারা মৃত। ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী দুই সহোদর নিহত হওয়ার খবরটি গ্রামে পৌছানো মাত্রই শুরু হয় শোকের মাতম। যেন বিনা মেঘে বজ্রপাত। নিহতরা হলেন, শৈলকুপার কাঁচোরকোল ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে নাসির উদ্দীন (৪৫) ও তার ভাই ওয়াজি উল্লাহ নাফিস (২৬)। বুধবার সকালে তারা সড়ক মানিকগঞ্জের বাথুলি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হন। গ্রামের ইউপি মেম্বর রুমান জোয়ারদার জানান, নিহত দুই ভাই তারও আত্মীয়। সম্পর্কে চাচাতো ভাই। তিনি বলেন বুধবার সকালে নাসির ও নাফিস মটরসাইকেলযোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় পৌছালে পাটুরিয়াগামী অজ্ঞাত একটি যানবাহন মোটরসাইকেল আরোহী দুই ভাইকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পারিবারিক সুত্রে জানা গেছে, বড় ভাই নাসির দীর্ঘদিন সৌদি আরব ছিলেন। করোনাকালীন সময়ে বাড়ি এসে ব্যবসা করতেন। তিনি আবারো সৌদিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ছোট ভাই নাফিস ভারতে সবে মাত্র প্রকৌশল বিদ্যা শেষ করে এসেছেন। এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তবে কোন গাড়ি তাদের চাপা দিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। লাশ নিয়ে যাওয়ার জন্য নিহত পরিবারকে খবর দেওয়া হয়েছে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...