28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

মহেশপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে নির্যাতনের ঘটনায় ৫ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে অমানসিক নির্যাতন করার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার খোশালপুর গ্রাম থেকে নির্যাতনকারী ওই ৫ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো-খোশালপুর গ্রামের জলিল তরফদারের ছেলে মুহিত তরফদার, তার ছেলে রাব্বি তরফদার, নুরুল আমিনের ছেলে তারিখ মনোয়ার, সানোয়ার হোসেনের ছেলে উসমান আলী ও নেপা গ্রামের খায়রুল ইসলামের ছেলে নাজমুল হোসেন।
মহেশপুর থানার ওসি মাহাব্বুর রহমান জানান, সোমবার বিকেলে ওই এলাকার কাপড় ব্যবসায়ী মহির উদ্দিনের দোকানের সামনে শুয়ে ছিলো ৪৫ বছর বয়সী এক নারী প্রতিবন্ধী। দুপুর ৩ টার দিকে মহির উদ্দিনের ছেলে রাব্বি হোসেন ওই নারীকে দোকানের সামনে থেকে চলে যেতে বলে। ওই নারী চলে না গেলে তাকে লাঠি দিয়ে গুতা দেয় রাব্বি হোসেন। সেসময় ওই নারী রাব্বীর দিকে ছুটে যায়। পরে দোকান খোলার পর মানসিক প্রতিবন্ধী ওই নারী দোকানে ঝোলানো তালা খুলে ফেলে। এতেই ক্ষিপ্ত মহির উদ্দিন, তার ছেলে রাব্বি, পাশের দোকানি নাজমুলক ৫ জন ওই নারীকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। দোকানের সামনে ফেলে মাথায় আঘাত করা হয়। এ ঘটনায় একটি ভিডিও স্থানীয় এক যুবক ধারণ করের। বিষয়টি জানাজানি হলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ওই ৫ জনকে আটক করা হয়। মানসিক প্রতিবন্ধীর নারীর পরিচয় না পাওয়ায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীদের আদালতে পাঠানো হয়।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...