28.9 C
Bangladesh
Wednesday, 12, August 2026

ভারতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনির ৮৩ তম জন্মদিন উদযাপন

উপমহাদেশের প্রখ্যাত ও সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন উপলক্ষ্যে ৪ঠা ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ভারত শাখা কর্তৃক দোয়া মাহফিল ও আলোচনাসভা আয়োজন করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের আদর্শ সমগ্র বাংলাদেশিদের মধ্যে ছড়িয়ে দেবার জন্য অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার উদ্দেশ্যে নিয়ে শহীদ শেখ ফজলুল হক মণি’র ৮৩তম জন্মদিন উদযাপন করার লক্ষ্যে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কার্যক্রমকে বিশ্বব্যাপী বেগবান করার শপথে আজ সামিল হয়েছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভারত শাখার নেতাকর্মীবৃন্দ। বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভারত শাখার সমন্বয়ক রবিউল আমিন রুবেলের সভাপতিত্বে সঞ্চালনা করেন এডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল এবং সার্বিক সমন্বয় করেন শাকিল আহমেদ। আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভারত শাখার সংগঠক ও কর্মী এ.টি.এ.এম সাদিকুর রহমান, সঞ্জয় কুমার ধর, হাসান খান, নাজিম উদ্দিন, মোঃ হেলাল আহমেদ, সৌমেন দাস, লুইস রই, নিশিত বিশ্বাস, আব্দুল্লাহ আল মামুন, আদিত্য মজুমদার, সুদেব বিশ্বাস, মোঃ সোহেল রানা রিয়াদ, সাঈদ আল সাঈফ সানি, সহ বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীবৃন্দ।

সভার শুরুতে বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন ক্রান্তিলগ্নে, রাজপথের সংগ্রামে যুব সমাজের পথিকৃৎ শহীদ শেখ ফজলুল হক মনির অবদান সকলের সামনে বক্তব্যের মাধ্যমে উপস্থাপন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপস্থিত নেতাকর্মীবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে যুবলীগের বর্তমান নেতৃত্বের দিক নির্দেশনায় দেশ ও দশের জন্য উন্নয়নমূলক কার্যক্রম করার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারন সম্পাদক মঈনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরওয়ার হোসেন ও উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক তুহিনের সার্বিক তত্বাবধানে ভারতে বাংলাদেশ আওয়ামী যুবলীগকে সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...