28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

ভারতে একদিনে ফের ৪ হাজার ছাড়াল মৃত্যুর সংখ্যা

গত তিনদিন ধরে ৯০ হাজারের বেশি থাকার পর শনিবার (১২ জুন) ভারতে দৈনিক করোনা সংক্রমণ নামল ৮৫ হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৩৩২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ১৫৫ জনে।তবে সংক্রমণ কমলেও কমছে না দৈনিক মৃত্যু। ভারতে আবারও দৈনিক মৃত্যু চার হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে চার হাজার দুই জনের। এ নিয়ে মোট মৃত্যু তিন লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে।
ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, দৈনিক মৃত্য হঠাৎ করে বেশি হলেও, দেশটিতে সংক্রমণের হার নিয়ন্ত্রণেই রয়েছে। গত পাঁচদিন ধরেই সেখানে সংক্রমণের হার পাঁচ শতাংশের নিচে রয়েছে। নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা। প্রায় একমাস ধরেই তা ধারাবাহিকভাবে কমছে। কমতে কমতে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা এখন ১১ লাখের নিচে নেমেছে।
এদিকে, গত মে মাসে কিছু কম হলেও জুনের শুরু থেকেই দেশটিতে করোনা টিকাকরণের গতি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন ৩৪ লাখ ৩৩ হাজারেরও বেশি মানুষ। এ নিয়ে মোট টিকা নিয়েছেন ২৪ কোটি ৯৬ লাখেরও বেশি মানুষ।
অন্যদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১১ হাজার ৯৮২ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৯১ হাজার ১৩৬ জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৪৫ হাজার ৭৯২ জন।
বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৭ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৮৯০ জন। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ২৮৩ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৯৫ লাখ ৯৯ হাজার ৯৯৪ জন।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...